কোথায় বিয়ের ব্যস্ততা? নাচে-গানে দর্শনা রিলে মজে..

কোথায় বিয়ের ব্যস্ততা? নাচে-গানে দর্শনা রিলে মজে..
কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বিয়ের, কী ভাবছেন? শেষ মুহূর্তের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দর্শনা বণিক (Darshana Banik)? কোথায় কি… ছুটির দিনে, নাচে-গানে দিব্যি মজায় দিন কাটাচ্ছেন তিনি! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন দর্শনা। সেখানে দেখা যাচ্ছে, একটি ডেকের ওপর প্রচলিত এক গানে চুটিয়ে নাচ করছেন দর্শনা। গোলাপি ফুল হাতা ওভারসাইজড টপ আর নীল ডেনিমে ঝলমলে দর্শনা। খোলা চুল আর হালকা মেক আপেও ঝলমল করছেন তিনি। এই নাচের রিল আপলোড করতেই তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হবে নাই বা কেন… হবু কনের এমন মিষ্টি নাচ মনে ধরেছে সকলেরই।

১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাস (Saurav Das)-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন দর্শনা। টলিউডে এখন বসন্ত… আর সেই ঢেউতেই গা ভাসিয়েছেন সৌরভ-দর্শনাও। সদ্য বিয়ে সেরেছেন টলিউডের অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘হইচই’-এর CEO-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। সেই বিয়েতে হাজির ছিল কার্যত গোটা টলিউড। আর এবার, নতুন জীবনে পা রাখবেন সৌরভ-দর্শনা।

১৫ ডিসেম্বর ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর সাক্ষী হতে চলেছে টলিপ্রেমীরা। তার আগে ইন্ডাস্ট্রির বন্ধুদের থেকেই আইবুড়োভাত খেলেন হবু দম্পতি। দর্শনা ও সৌরভকে একসঙ্গে আইবুড়োভাত খাওয়ালেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা। ছিলেন হবু দম্পতির একসঙ্গে প্রথম ছবির পরিচালক ও তাঁদের অত্যন্ত কাছের বন্ধু সৌম্যজিৎ আদকও। এছাড়াও ছিলেন তাঁদের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

শহরের এক বাঙালি খাবারের রেস্তোরাঁয় জমাটি আয়োজনে চলল খাওয়া-দাওয়া। এর আগে দর্শনাকে শাড়ি পরে বাঙালি সাজে আইবুড়োভাত খেতে দেখা গিয়েছিল। তবে এদিন একেবারেই ক্যাস্যুয়াল পোশাকে ছিলেন তিনি। কালো টপ-জিন্স, ব্লেজার আর একেবারে নো মেকআপ লুক। মাথায় অবশ্য ছিল মুকুট। তাঁকে ধান-দূর্বা মাথায় ছুঁইয়ে, প্রদীপের শিখায় বরণ করে আশীর্বাদ করলেন তৃণা, নিজের হাতে খাইয়ে দিলেন পায়েস। অন্যদিকে কমলা পাঞ্জাবীতে দেখা গেল ‘মন্টু পাইলট’কে। ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেন্ডিং ‘জামাল কুদু’ গানে মাথায় টোপর পরে বন্ধুদের সঙ্গে নেচে মাত করতে দেখা গেল হবু বরকে। তার আগেই ব্যাচেলর পার্টিও সারেন সৌরভ।

(Feed Source: abplive.com)