
স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নিত্যানন্দ দাবি করেছেন তাঁকে নাকি রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন তাঁকে নেমন্তন্ন করা হয়েছে। সেক্ষেত্রে তিনি এই অনুষ্ঠানে অংশ নেবেন।
বার বারই বিতর্কে জড়ান নিত্যানন্দ। তিনি নাকি তাঁর স্বঘোষিত কৈলাসে থাকেন। আর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই ঐতিহাসিক অনুষ্ঠানকে মিস করবেন না। মন্দিরের মূল অবতার হিসাবে রামচন্দ্রের পুজো করা হবে। গোটা বিশ্বকে তিনি আশীর্বাদ দেবেন। পোস্টে লেখা হয়েছে, ভগবান শ্রী নিত্য়ানন্দ পরমশিবম এই অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে এর আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই স্বঘোষিত গডম্য়ানের বিরুদ্ধে। তার গাড়ি চালকের করা অভিযোগের ভিত্তিতে তাকে ২০১০ সালে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। পরে ওই চালক দাবি করেছিলেন ওই ধর্মীয় গুরু নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু এক্স হ্যান্ডেলে সেই নিত্যানন্দ জানিয়ে দিলেন তিনি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেবেন।
এদিকে ইতিমধ্য়েই দেশের সেলিব্রিটিরা অযোধ্য়ায় যেতে শুরু করেছেন। রাত পোহালেই মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা।
এদিকে একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে অযোধ্য়ায়। রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্য়ান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার আগে এই যে সময়টা এটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত আয়োজন দেখতে হচ্ছে। এটা এভাবেই করতে হচ্ছে যে দেশকে যে আশ্বাস দেওয়া হয়েছিল তার সবটা পূরণ করা হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে ২৩শে জানুয়ারি থেকে নতুন উৎসাহ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের দায়বদ্ধতা রয়েছে যে ২০২৪ সালের মধ্য়ে আমরা গোটা মন্দিরটি তৈরি করে ফেলব। সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, আর সাতটি মন্দির তৈরি করা হবে রামমন্দির চত্বরে। এটা হবে সামাজিক সম্প্রীতির প্রতীক। প্রাণ প্রতিষ্ঠার পরেই এই মন্দিরগুলির নির্মাণকাজ শুরু হয়ে যাবে।
(Feed Source: hindustantimes.com)
