
কলকাতা: এবার ধারাবাহিকেই ‘কঙ্কাল কাণ্ড’? কোনও খবরের শিরোনাম নয় কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এ (Sohag Chand) নতুন মোড়।
‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে কঙ্কাল কাণ্ড!
হরিপুরের বিধায়ক দুর্যোধন মণ্ডল, একাধিক নক্কারজনক কাজে যার জুড়ি মেলা ভার। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করা যার একমাত্র লক্ষ্য, এটাই দুর্যোধনের স্বভাব। এমনকী দুর্যোধন মণ্ডল, চাঁদের বাড়িও বাজেয়াপ্ত করে। দুর্যোধনের কবল থেকে বাড়ি ছাড়ানোর জন্য সোহাগ ও চাঁদ দুর্যোধনের কীর্তি-কলাপ নিয়ে তদন্ত শুরু করে, কারণ তাদের হাতে আসে একটা মোক্ষম অস্ত্র যেটা দুর্যোধনের অতীতের সঙ্গে যুক্ত।
কী উঠে আসে সোহাগ ও চাঁদের তদন্তে? তাদের তদন্তে উঠে আসে কাবেরী মণ্ডলের মৃত্যু-রহস্য। কে এই কাবেরী মণ্ডল? শোনা যায়, দুর্যোধন নাকি তার প্রথম স্ত্রীকে খুন করেছিলেন। শাপে বর হয় যখন বিধায়ক দুর্যোধনের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে পাওয়া যায় একটি কঙ্কাল! এই কঙ্কালের হাত ধরেই কি হবে দুর্যোধনের পাপের যবনিকা পতন? রহস্য আরও গভীর হতে চলেছে। এরপর কী হয় জানতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে।
‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন ‘প্লাস সাইজ’ আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত ‘নিখুঁত’ মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের ‘প্রিন্স চার্মিং’কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ ‘ফিটনেস ফ্রিক’। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর?
(Feed Source: abplive.com)
