Salman Khan: সলমানকে মারার ছক! পুলিসের চার্জশিটে নাম লরেন্স বিষ্ণোইয়ের

Salman Khan: সলমানকে মারার ছক! পুলিসের চার্জশিটে নাম লরেন্স বিষ্ণোইয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বাড়ির সামনে ‘শার্পশুটার’। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর টার্গেট ছিলেন সলমন খান (Salman Khan)। এবার সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় চার্জশিট পেশ করল মুম্বই পুলিস। ১৭৩৫ পাতার চার্জশিটেস জেলবন্দী লরেন্স বিষ্ণোই -সহ ৬ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবলের কাছে খবর ছিল, কোনও দেহরক্ষী ছাড়াই সকালবেলা সাইকেল চালাতে যান সলমন খান। আর সেই খবর পাওয়ার পরই সল্লুর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেইকি চালিয়েছিল তারা। হকি স্টিকের ভিতর ছোট্ট একটি অস্ত্র লুকিয়ে রেখে সল্লুকে মারার ছক কষা হয়েছিল।

ঘটনার তদন্তে নেমে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ও চারপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। এরপরই অভিনেতার নিরাপত্তা বাড়ানোরও সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। ঘটনার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য পুলিস ৪ জুন অভিনেতা সলমান খান এবং তার ভাই আরবাজের জবানবন্দিও রেকর্ড করেছে এবং তাদের বক্তব্য চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বিষ্ণোই পঞ্জাবের ফিরোজপুর জেলার আবোহারের কাছে ধত্তারানওয়ালি গ্রামের এক সচ্ছল কৃষক পরিবারের ছেলে এবং বর্তমানে তিহার জেলে বন্দী। বিষ্ণোইয়ের বিরুদ্ধে খুন থেকে তোলা বাজি পর্যন্ত দুই ডজন মামলা রয়েছে। বিশ্বের প্রায় ৭০০ শ্যুটারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

(Feed Source: zeenews.com)