Salman Khan: সলমানকে মারার ছক! পুলিসের চার্জশিটে নাম লরেন্স বিষ্ণোইয়ের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির সামনে ‘শার্পশুটার’। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর টার্গেট ছিলেন সলমন খান (Salman Khan)। এবার সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় চার্জশিট পেশ করল মুম্বই পুলিস। ১৭৩৫ পাতার চার্জশিটেস জেলবন্দী লরেন্স বিষ্ণোই -সহ ৬ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবলের কাছে খবর ছিল, কোনও দেহরক্ষী ছাড়াই সকালবেলা সাইকেল চালাতে যান সলমন খান। আর সেই খবর পাওয়ার পরই সল্লুর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেইকি চালিয়েছিল তারা। হকি স্টিকের ভিতর ছোট্ট একটি অস্ত্র লুকিয়ে রেখে…

