
Kalki 2898 AD worldwide box office collection day 12: দেখতে দেখতে বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ফিল্ম কল্কি ২৮৯৮ এডি। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত কল্কি ২৮৯৮ এডি ভারতে ইতিমধ্যেই ৫২১ কোটি টাকা আয় করে ফেলেছে। আর ছবিটি ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটি টাকারও বেশি আয় করেছে বলে খবর।
কল্কি ২৮৯৮ এডি বক্স অফিস
কল্কি ২৮৯৮ এডি মুক্তি পেয়েছে গত ২৭ জুন, বৃহস্পতিবার। প্রথম দিনেই বাজিমাত করে এই ছবি। sacnilk.com-এর তথ্য বলছে, প্রথমদিনই ছবির আয় ছিল ৯৫.৩ কোটি টাকা। এরপর শুক্রবার এই ছবির আয় ছিল ৫৯.৩ কোটি টাকা। এরপর সপ্তাহন্তে, শনিবার ছবির আয় ছিল ৬৬.২ কোটি টাকা। রবিবার, ব্যবসা বেড়া দাঁড়ায় ৮৮.২ কোটি টাকা।
এরপর দ্বিতীয় সপ্তাহে এসে ছবির আয় কিছুটা কমে। সোমবার ৩৪.১৫ কোটি, মঙ্গলবার ২৭.০৫ কোটি, বুধবার ২২.৭ কোটি, বৃহস্পতিবার ২১.৮ কোটি এবং শুক্রবার ১৬.৯ কোটি আয় করে ছবিটি। এরপর দ্বিতীয় শনি ও রবিবার যথাক্রমে ৩৪.১৫ কোটি ও ৪৪.৩৫ কোটি টাকা আয় করে ছবিটি। এরপর ৮ জুলাই সোমবার ছবিটি ১১.৩৫ কোটি টাকা আয় করেছে বলেছে খবর। তবে এক্ষেত্রে ছবির আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, আয় দাঁড়িয়েছে ৫২১.৪ কোটি টাকা।
এদিকে sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ছবিটি দ্বিতীয় সোমবার ১১.৩৫ কোটি টাকা আয় করেছে। তার মধ্যে হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৬.৫ কোটি টাকা। তেলুগু থেকে আয় ৪ কোটি টাকা। তামিল, কন্নড়, মালায়ালম থেকে আয় যথাক্রমে ৭০, ১৫, ৫০ লক্ষ টাকা।
আর বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির আয় ৯০০ কোটি টাকা পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শীঘ্রই বিশ্বব্য়াপী বক্স অফিসে ছবির আয় ১০০০ কোটি টাকা ছাপিয়ে যাবে। ছবিটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির মধ্যে একটি। এই ছবির বাজের ছিল ৬০০ কোটি টাকা।
সম্প্রতি, কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়েল আসার ইঙ্গিত দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। সম্প্রতি তিনি বলেন, ‘এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রচুর অ্যাকশন এবং ব্যাকস্টোরি রয়েছে, যা এখনও দেখানো হয়নি এবং সেগুলি সিক্যুয়ালে থাকবে। আমাদের এখনও অনেক শুটিং বাকি আছে, এমনকী নতুন চরিত্রের জন্য কাস্টিংও বাকি আছে।’, বলেন অশ্বিন।
এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা। ছবিতে প্রধান চরিত্র – ভৈরব (প্রভাস), এসইউ-এম ৮০ (দীপিকা), অশ্বত্থামা (অমিতাভ) এবং সুপ্রিম ইয়াসকিন (কামাল) চরিত্রে অভিনয় করেছেন।
(Feed Source: hindustantimes.com)
