
সদ্যই ৩৯ তম জন্মদিন পালন করলেন রণবীর সিং। তারপরই সোমবার গভীর রাতে ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করে সকলকে ধন্যবাদ জানালেন তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। একই সঙ্গে একটি লম্বা পোস্ট লেখেন কৃতজ্ঞতা জানিয়ে। এই পোস্টেই অভিনেতা মনে করিয়ে দেন যে তিনি এবং দীপিকা আশীর্বাদধন্য মনে করছেন নিজেদের যে তাঁদের প্রথম সন্তান শীঘ্রই আসতে চলেছে।
কী লিখেছেন রণবীর সিং?
রণবীর সিং এদিন নিজের হাতে যে পোস্টটি লিখেছেন সেখানে তিনি প্রথমেই তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের সবাইকে ব্যক্তিগত ভাবে উত্তর দেব। এই বছর আমাদের জীবন নতুন ভাবে শুরু হচ্ছে। আমি অ্যাক্ট টুয়ের দিকে এগোচ্ছে মন ভরা কৃতজ্ঞতা নিয়ে। শুভেচ্ছা এবং ভালোবাসা সহ রণবীর।’
প্রসঙ্গত এই বছরের শুরুর দিকে সন্তান আসার খবর ভাগ করে নিয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। যদিও এতদিন তেমন ভাবে দীপিকার বেবি বাম্প দেখা যাচ্ছিল না বলে অনেকেই ভাবছিলেন তাঁরা হয়তো সারোগেসির মাধ্যমে বাবা মা হচ্ছেন। এই বিষয়ে বিস্তর কটাক্ষ সইতে হয়েছে তাঁদের। তবে ভোটের দিন সাদা চুড়িদার দীপিকার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়।
আগামীতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুজনকেই সিংঘম এগেন ছবিতে দেখা যাবে। রোহিত শেট্টির সেই ছবিতে আরও একাধিক বলিউড তারকা থাকবেন। দীপিকাকে বর্তমানে কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যাচ্ছে।
(Feed Source: hindustantimes.com)
