জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সুযোগ হ্যামিলটনগঞ্জের পড়ুয়াদের

জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সুযোগ হ্যামিলটনগঞ্জের পড়ুয়াদের

আলিপুরদুয়ার: রাজ্য স্তরের বক্সিং ও ক্যারাটে প্রতিযোগিতায় পদক জয়ের পর এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় শামিল হবে এই প্রান্তিক জেলার খেলোয়াড়রা। অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হওয়ার সুবাদে এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে আলিপুরদুয়ারের পড়ুয়ারা। এই বিশেষ সুযোগ পেয়েছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের পড়ুয়ারা।

এবার জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন স্কুলের তিন পড়ুয়া ও স্কুলের ফুটবল দলের প্রশিক্ষক। তার জন্য চলছে জোরকদমে অনুশীলন। চা বলয় ও বনবস্তির বাসিন্দা হওয়া সত্ত্বেও সকল বাধ্য বাধকতাকে দূরে সরিয়ে পড়ুয়াদের এই হাফল্যে খুশি স্কুল কতৃপক্ষ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫০টি স্কুল অংশগ্রহণ করেছিল রাজ্য স্তরের এই ফুটবল প্রতিযোগিতায়। যেখানে ফাইনালে কালিম্পংয়ের কাছে পরাজিত হয়
আলিপুরদুয়ারের খেলোয়াড়রা।

ফাইনালে হারলেও এই কৃতিত্ব কম নয়। এই বিষয়ে স্কুলের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করাও জরুরি।এজন্য সেটাতেও বিদ্যালয়ের তরফে মনোযোগ দেওয়া দরকার। খেলার ফলে পড়ুয়াদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও ঘটে।

অনন্যা দে

(Feed Source: news18.com)