
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই রণজয় বিষ্ণুর প্রেম ও সম্পর্ক নিয়ে উত্তাল নেটপাড়া। ঘটনার সূত্রপাত তাঁর প্রাক্তন সোহিনী সরকারের বিয়ের পর থেকেই। সোহিনীকে শুভেচ্ছা জানাতেই তাঁকে বিদ্রুপ করেন রণজয়ের আরেক প্রাক্তন সায়ন্তনী। এই বিদ্রুপ বিতর্কের মাঝেই বড় খবর দিলেন রণজয় বিষ্ণু।
বলিউডে ডেবিউ করছেন রণজয়। শুক্রবারই মুক্তি পাবে সেই ছবি। ছবির নাম ম্যায় মুলায়ম। এটি আসলে রাজনৈতিক নেতা মুলায়ম সিং যাদবের বায়োপিক। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর ছেলে রাজনৈতির নেতা অজিত সিংয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
ম্যায় মুলায়ম ছবির ট্রেলার প্রকাশ্যে এল রণজয়ের লুক। সেখানে রণজয় বিষ্ণুকে মোটা কালো ফ্রেমের চশমা, সাদা পোশাকে দেখা গিয়েছে। জানা যায় ২০২০ সালেই এই ছবির জন্য লুক টেস্ট দিয়েছিলেন রণজয়। তারপরেই শ্যুটিং। ছবির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর সৌভিক দে।
ছবিতে উঠে আসবে মুলায়ম সিং যাদবের ছাত্র রাজনীতি থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সফর। থাকবে জরুরি অবস্থার কথাও। আর এই ছবিতে তথা মুলায়ম সিং যাদবের জীবনে অজিত সিংয়ের গুরুত্ব যে কম নয় সেটা বলার অপেক্ষা রাখে না। মুলায়ম সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিত শেঠি। ইন্দিরা গান্ধীর চরিত্রে সুপর্ণা কারনিক, চৌধুরী চরণ সিং-এর চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব। আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবিটি।
(Feed Source: zeenews.com)
