)
শিলিগুড়ি: সকাল সকাল ট্রেন দুর্ঘটনার খবর শিরোনামে উঠে এসেছে। এবার দুর্ঘটনার জেরে জরুরি অবতরণ ঘটানো হল স্পাইসজেটের বিমানের।
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে। যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করনো হয় দিল্লিগামী স্পাইসজেট ৮১৯৯। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এই স্পাইসজেটের বিমানটি। সূত্রের খবর বিমানতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন।
বাগডোগরা থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই পাইলটের নজরে আসে বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি। তাই দুর্ঘটনা এড়ানোর জন্য জরুরি অবতরণ করানো হয়।
টেক অফের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বাগডোগরা বিমানবন্দরে ফের অবতরণ করানো হয় বিমানটিকে। ১৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বিমানটি, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটির ৮টা ১০ মিনিটে বাগডোগরা ছেড়ে যাওয়ার কথা ছিল, দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ১০টা ১৫ মিনিটে। যদিও যান্ত্রিক ত্রুটির জন্য বেশি কিছুটা দেরি করে বিমানটি।
(Feed Source: news18.com)
