Hina Khan: বালিশে চুল! ক্য়ানসারের লড়াইয়ে ছোট চুলও ঝরে যাচ্ছে, অসহ্য ব্যথা, কঠিন সিদ্ধান্ত হিনার…

Hina Khan: বালিশে চুল! ক্য়ানসারের লড়াইয়ে ছোট চুলও ঝরে যাচ্ছে, অসহ্য ব্যথা, কঠিন সিদ্ধান্ত হিনার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চুল ছোট করেছিলেন কিন্তু তাও সমস্যার সমাধান হয়নি। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিলেন হিনা খান। স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে হিনা। বেশ কিছুদিন ধরেই চলছে চিকিৎসা। কেমোথেরাপির কারণে তাঁর চুল পড়া শুরু হয়। সেই কারণেই কয়েকদিন আগে চুল কেটে ফেলে এবং বয়েজ কাট হেয়ারস্টাইলও করেছিলেন। কিন্তু এবার সেটাও রাখলেন না।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুঠো মুঠো চুল উঠে গিয়েছে হিনার। ঘরের মেঝেতে অথবা বালিশে পড়ে রয়েছে চুলের গোছা। এই মানসিক যন্ত্রণা দূর করতে মাথা ন্যাড়া করলেন হিনা। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হিনা। হিনার ক্যানসার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে।

(Feed Source: zeenews.com)