
কলকাতা : ঢাকা ছাড়ার আগে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল এই খবর। হাসিনা নাকি দু দিন সময় চেয়েছিলেন। কিন্তু তাঁকে মাত্র ৪৫ মিনিটই সময় দেওয়া হয় পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার জন্য। সেনাবাহিনী প্রধান নাকি বলে, ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে পারলে তবেই তাঁকে সুরক্ষা দিতে পারবেন তাঁরা। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। তারপর হাসিনা বাংলাদেশ ছাড়তেই আওয়ামি লিগ বিরোধীদের হিংস্রতা আরও তীব্র হয়। সারা দেশ জুড়ে তাঁরা হিংসা, জুলুম, প্রাণনাশ ও ধ্বংসাত্মক কাজকর্ম শুরু করে দেয়। কিন্তু এখন বাংলা দেশের সংবাজমাধ্যম ‘প্রথম আলো’তে প্রকাশ, হাসিনা নাকি পদত্যাগই করেননি। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমনটাই দাবি করেছেন হাসিনা-পুত্র জয়।
ওয়াশিংটন থেকে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করার সময়টুকুও দেওয়া হয়নি। তিনি আদৌ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। আসলে তিনি সময়টুকুই পাননি। হাসিনা চেয়েছিলেন , দেশবাসীর উদ্দেশে বক্তব্ রাখতে। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তাঁকে সময় দেওয়াই হয়নি। বিক্ষোভকারীরা ক্রমেই উত্তেজিত ভাবে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে আসছিল । পরিস্থিতি মারাত্মক ছিল। ব্যাগটুকুও গোছাতে পারেনি তিনি। তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনিই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
হাসিনা পুত্র দাবি করেন, আওয়ামি লিগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে । তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। রয়টার্সকে জয় জানান, তিনি নিশ্চিত আওয়ামি লিগ আসবে ক্ষমতায়। নইলে বিরোধী আসনে বসবে।
(Feed Source: abplive.com)
