‘আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ’, সতর্কবার্তা হাসিনা-পুত্রের
নয়াদিল্লি : ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ। তারপর দিল্লিতে আয়োজিত প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এখন দোষী সাব্যস্ত জঙ্গিদের খোলা ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। একই সুরে অভিযোগ তুললেন তাঁর পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ‘আরও একটা পাকিস্তান হয়ে উঠেছে বাংলাদেশ’, এমনই অভিযোগ তাঁর। তিনি বলেন, “ভারতের পক্ষে যেটা সবথেকে উদ্বেগের হতে পারে তা হল, ভারতের পূর্বদিকে বাংলাদেশ আরও একটা পাকিস্তান হয়ে উঠেছে। ইস্টার্ন…









