Aynaghar | RAB: হাসিনা আমলে তৈরি আয়নাঘর এখনও রয়েছে, গুম খুনের কথাও মেনে নিল বাংলাদেশের RAB…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়না ঘর ছিল, এখনও আছে, স্বীকার করে নিলেন বাংলাদেশের র্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সেই সঙ্গে তারা এ-ও মেনে নিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গুমখুন করা হয়েছে। সে সবের জন্য বৃহস্পতিবার ক্ষমা চাইলেন র্যাবের ডিজি। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ একাধিত অভিযোগ ছিল, যার তদন্ত করছে কমিশন। র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ…

