Singer Bappa Mazumder: জলের গানের রাহুলের বাড়ি পুড়েছিল আগেই, এবার ইউনূসের বাংলাদেশে আগুন বাপ্পার বাসায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার (Bappa Mazumder)। এবার তাঁর ঢাকার বনানীর বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পী জানান, তবে স্ত্রী-সন্তান নিয়ে সুস্থই আছেন তিনি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে এই অগ্নিকাণ্ড ঘিরে তৈরি হয়েছে রহস্য। বৃহস্পতিবার (২২ মে) বাপ্পা মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে বাড়ির নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি আরও জানান, ইন্টারকমে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেন চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুনের আঁচ…








