
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাংলাদেশে বড় মাপের পটবদল! তারেক রহমানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন শেখ হাসিনার পুত্র (Bangladesh Prime Minister Sheikh Hasina’s son) সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)। একটি আলোচনাসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সজীব যোগ করেন, ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব খাটিয়ে সরকার চালাচ্ছে, বাংলাদেশেও সেই ভাবে কর্তৃত্ব বিস্তার করবে আমেরিকা।
পদ্মাপারে
ওপার বাংলায় নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লিগ। তাই হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের জাতীয় নির্বাচন বয়কটের ডাক দিলেন। কী বললেন তিনি? কলকাতায় একটি বইয়ের আলোচনাসভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনাপুত্র। সেই অনুষ্ঠান থেকেই ভোট বয়কটের ডাক দেন সজীব। জামাতের চোখরাঙানি থেকে বাঁচতে এই পন্থা অবলম্বন করতে বলেছেন তিনি।
বাংলাদেশ চালাবে আমেরিকা?
একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, তারেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এফবিআইয়ের। তিনি বলেন, ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মাতব্বরি করছে, নিজেদের প্রভাব খাটাচ্ছে, অচিরেই বাংলাদেশেও তারা সেই ভাবে নিজেদের কর্তৃত্ব বিস্তার করবে।
সাজানো ভোট
সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তীব্র সমালোচনার সুরে বলেন, একটা সাজানো নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন। মৌলবাদী নয়, এমন দলগুলিকে নির্বাসন করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে। জামাতের ভোটও তাদের চেয়ে কম। পোস্টাল ব্যালট দিয়ে ভোটসংখ্যা বাড়িয়ে নির্বাচন করা হবে। কারও পক্ষে বোঝা সম্ভব নয়, এই পোস্টাল ব্যালটগুলিতে কোথায় বসে ভোট দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন, ভোট দিলে বেঁচে যাবেন। কিন্তু কিচ্ছু হবে না। সব আগে থেকেই ঠিক করা আছে।
(Feed Source: zeenews.com)
