
মালদহ: ভারতীয় রেলে চাকরির বিরাট সুযোগ। শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ভারতীয় রেলে চাকরির স্বপ্ন থাকলে পূরণের হাতছানি। এক হাজারের বেশি শূন্যপদ রয়েছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।রেলের স্বাস্থ্য দফতরে এই নিয়োগ হবে। একাধিক বিভাগে শূন্যপদগুলি রয়েছে।
১৭ অগাস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় রেলের কলকাতা ও মালদহ রিক্রুটমেন্ট বোর্ড-সহ অন্যান্য বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। রেলের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ হবে। শুধুমাত্র যোগ্য প্যারামেডিকস যাঁরা রেলওয়েতে চাকরি চান তাঁদের জন্য সুযোগ।
প্রাথমিক বেতন ১৯৯০০ থেকে ৪৪৯০০ টাকা। রেলের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে রেলওয়েতে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেনডেন্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান এবং আরও অনেক পোস্ট রয়েছে। মোট ১৩৭৬ টি শূন্যপদ রয়েছে।
কর্মসংস্থান বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ ড্রাইভ সিইএন নং ০৪/২০২৪-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪। সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ আবেদন শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে।
হরষিত সিংহ
(Feed Source: news18.com)
