বাংলাদেশঃ ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলাদেশঃ  ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ঝোপ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, বুধবার (১৫ জুন) সেনবাগের কেশারপাড়সহ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে প্রভাব বিস্তার করার জন্য কেউ অস্ত্রগুলো আনতে পারে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(Source: sunnews24x7.com)