সকলের সামনেই অন্তর্বাস খুলে ফেললেন মহিলা। তারপরেই যা করলেন, তা দেখে হতচকিত সকলে। লাইক এবং ভিউ বাড়াতে, আজকাল মানুষ কি না করছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ নিজেরই জীবনের ঝুঁকি নিয়ে বসছেন। আবার কেউ বা অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। কেউ বা অশ্লীলভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এমনই একটি কাণ্ড বাঁধিয়ে বসেছেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। যা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
যে ভিডিয়োটি ভাইরাল হচ্ছে, সেখানে দেখা গিয়েছে ওই মহিলা মলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি নিজের অন্তর্বাস খুলে একটি মলের ভিতরে রুটির ট্রের মধ্যে রেখে দিয়েছিলেন। ওই মহিলা যখন এই সব করছিলেন, তখন সেখানে আরও অনেকেই যদিও উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা এর জন্য মহিলাকে কিন্তু বাধা দেননি। বলা বাহুল্য, ভিডিয়োটি পোষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর ব্যবহারকারীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে নিন্দাও করেছেন ওই মহিলার।
হঠাৎ এমনটা কেন করলেন মহিলা
একটি স্প্যানিশ নিউজ আউটলেটের মতে, ঘটনাটি ঘটেছে মার্কাডোনা সুপার মার্কেটে, ভিডিয়োটিতে যে মহিলাটিকে দেখা গিয়েছে, তাঁর নাম ক্লো লোপেজ, ব্রিটেনের সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। দাবি করা হয়েছে যে একটি চ্যালেঞ্জের জন্য নিজেদের অন্তর্বাস খুলে রুটির মধ্যে রেখেছিলেন ক্লো। তিনি মূলত, প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট করাই জন্যই টিকটকের পরিচিত মুখ।
কী বলছেন নেটিজেনরা
একজন লিখেছেন, অশ্লীলতার সীমানা ছাড়িয়ে গিয়েছেন। আরও একজন লিখেছেন, এটা লজ্জার বিষয়, কেন এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যজন লিখেছেন যে তিনি এই ধরনের কার্যকলাপ করেন বলেই জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সব করেন। তাই এই মেয়েকে শিক্ষা দেওয়া খুবই জরুরি। নেটিজেনদের আরও এক অংশের দাবি যে মল যদি এই মহিলাকে সমর্থন করে এবং কোনও আইনি ব্যবস্থা না নেয় তবে আমি এই মল থেকে পণ্য কেনা বন্ধ করা উচিত। অন্য একজন লিখেছেন যে এটি মজার নয়। এইভাবে খাবারের অবমাননা করা উচিত নয়। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং তাঁদের জেলে পাঠানো উচিত।
খবরে বলা হয়েছে, পুলিশ এই মহিলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি।
(Feed Source: hindustantimes.com)
