প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও

প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও

প্রায় ১২,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটার মাধ্যমে নন-টেকনিকাল পুপলার ক্যাটেগরিসে (NTPC) মোট ১১,৫৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। গত পাঁচ বছরে RRB NTPC-তে এত বেশি সংখ্যক পদে নিয়োগ করা হয়নি। স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ৮,১১৩। আর ৩,৪৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের। আগামিকাল থেকেই স্নাতক স্তরের প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন বলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।

RRB NTPC নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

১) আঞ্চলিক RRB-র ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে।

২) আবেদনের জন্য প্রত্যেক প্রার্থী একটি মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে.

৩) যে প্রার্থীরা চাকরি পাবেন, তাঁরা প্রাথমিকভাবে সপ্তম বেতন কমিশনের আওতায় আসবে। অর্থাৎ সেইমতো তাঁদের বেতন দেওয়া হবে।

স্নাতকদের জন্য কোন কোন পদে নিয়োগ?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে যে স্নাতক উত্তীর্ণদের জন্য মোট ৮,১১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদ বেতনস্তর শুরুতে বেতন মেডিক্যাল স্ট্যান্ডার্ড বয়স শূন্যপদের সংখ্যা
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ৬ ৩৫,৪০০ টাকা B-2 ১৮-৩৬ বছর ১,৭৩৬
স্টেশন মাস্টার ৬ ৩৫,৪০০ টাকা A-2 ১৮-৩৬ বছর ৯৯৪
গুডস ট্রেন ম্যানেজার ৫ ২৯,২০০ টাকা A-2 ১৮-৩৬ বছর ৩,১৪৪
জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট ৫ ২৯,২০০ টাকা C-2 ১৮-৩৬ বছর ১,৫০৭
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৫ ২৯,২০০ টাকা C-2 ১৮-৩৬ বছর ৭৩২

উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য কোন কোন পদে নিয়োগ?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। আগামী ২১ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৩,৪৪৫।

পদ বেতনস্তর শুরুতে বেতন মেডিক্যাল স্ট্য়ান্ডার্ড বয়স শূন্যপদের সংখ্যা
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৩ ২১,৭০০ টাকা B-2 ১৮-৩৩ বছর ২,০২২
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ২ ১৯,৯০০ টাকা C-2 ১৮-৩৩ বছর ৩৬১
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ২ ১৯,৯০০ টাকা C-2 ১৮-৩৩ বছর ৯৯০
ট্রেনস ক্লার্ক ২ ১৯,৯০০ টাকা A-3 ১৮-৩৩ বছর ৭২

আবেদন ফি কত পড়বে?

১) জেনারেল প্রার্থী: ৫০০ টাকা হল আবেদন ফি। তবে CBT-১ পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।

২) তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স-সার্ভিসম্যান এবং  আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী: আবেদন ফি হিসেবে লাগবে ২৫০ টাকা। CBT-১ পরীক্ষা দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

RRB-র বিভিন্ন ওয়েবসাইট

১) www.rrbkolkata.gov.in 

২) www.rrbmalda.gov.in

৩) www.rrbsiliguri.gov.in

৪) www.rrbaimer.gov.in

৫) www.rrbbnc.gov.in 

৬) www.rrbahmedabad.gov.in 

৭) www.rrbthiruvananthapuram.gov.in

৮) www.rrbbhopal.gov.in 

৯) www.rrbbbs.gov in

১০) www.rrbbilaspur.gov.in

১১) www.rrbcdg gov.in

১২)  www.rrbchennal.gov.in, 

১৩) www.rrbgkp.gov.in, 

১৪) www.rrbguwahall.gov.in

১৫) www.rrbjammu.nic.in

১৬) www.rrbmumbai.gov.in

১৭) www.rrbmuzaffarpur.gov.in

১৮) www.rrbpatna.gov.in

১৯) www.rrbald.gov.in

২০) www.rrbranchi.gov.in

২১) www.rrbsecunderabad.gov.in

(Feed Source: hindustantimes.com)