
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক শেষে এই তথ্য জানান ইউএসএআইডির উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাউর।
তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এরই আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়। আমরা বর্তমানে এ চুক্তি অনুযায়ী কাজ করবো। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য।
(Feed Source: sunnews24x7.com)
