Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

হ্যাকারের কবলে রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ দায়ের

| No Comments
হ্যাকারের কবলে রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ দায়ের

কলকাতা: হ্যাকারের কবলে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র ফেসবুক অ্যাকাউন্ট। মঙ্গলবার সকালেই পরিচালক জানিয়েছেন, তাঁর ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, রাজ চক্রবর্তীর ফেসবুকে প্রোফাইলে তাঁর নামের বদলে বিদেশি ভাষায় কিছু নাম লেখা। তবে রাজের বায়োতে ছিল ইংরাজিতে তাঁর পরিচয়ই। রাজ জানিয়েছেন, কেবলমাত্র তাঁর প্রোফাইল নয়, তাঁর ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এমনকি প্রযোজনা সংস্থার সামাজিক মাধ্যমের পাতাটিও হ্যাকারদের কবলে। সোশ্যাল মিডিয়ার রাজের অ্যাকাউন্টগুলি নাকি বেশ কিছুদিন থেকেই সমস্যা করছিল। তবে সেই পাতাগুলি যে হ্যাকারদের কবলে তা বুঝতে পারেননি রাজ চক্রবর্তী।

রাজ জানিয়েছেন, তিনি নিজে সবসময়ে নিজের প্রোফাইল ব্যবহার করেন না। তাঁর হয়ে তাঁর টিমই তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড পেজ ও প্রযোজনা সংস্থার পেজ থেকে পোস্ট করে। সেই টিম থেকেই তাঁকে প্রথম জানানো হয়ে যে তাঁর প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। এই ঘটনায় রাজ পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। তবে বর্তমানে রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্টে আবার তাঁর নামই ফিরে এসেছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানাবার পরে রিকভার করা হয়েছে তাঁর তিনটি অ্যাকাউন্টই।

প্রসঙ্গত, পুজোয় মুক্তি পাচ্ছে না রাজের কোনও ছবি। তবে কাজ চলছে তাঁর নতুন একটি ছবি ‘সন্তান’-এর। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়, তবে বর্তমানে পুজোয় মুক্তি পাচ্ছে না সেটি। রাজের এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এই ছবিটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সদ্য সিনেমার শ্রেষ্ঠ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পেয়েছেন মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় রাজ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে। যদিও রাজ ও মিঠুনের রাজনৈতিক পরিচয় আলাদা। রাজ তৃণমূলের সদস্য, বিধায়ক। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্য। তবে রুপোলি পর্দা যেন মিলিয়ে দেয় সবটাই। রাজ ছাড়াও, দেব কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। দেব তৃণমূলের সাংসদ আর মিঠুনের রাজনৈতিক পরিচয় বিজেপি। তবে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল।

(Feed Source: abplive.com)

বিনোদন
, Entertainment news, Raj Chakraborty, Raj Chakraborty Facebook Account, Raj Facebook account, tollywood

Post navigation

← ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদর দফতর সহ 150 টি লক্ষ্যবস্তু উড়িয়ে দিয়েছে, অনেক সন্ত্রাসী নিহত
টসের সময় মাঠে কয়েনের কথাই ভুলে যান রোহিত! কপিল শোতে হাঁড়ির খবর ফাঁস সতীর্থদের →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda