মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের ! ‘ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা..’

মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের ! ‘ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা..’

মহারাষ্ট্র: মহারাষ্ট্রের সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের। ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা করে ঝাঁপ ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত প্রতিবাদ জানাতেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি।

তফশিলি উপজাতি কোটায় ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা ডেপুটি স্পিকারের।মূলত, বিধানসভার ভোটের প্রাক্কালে  ধাঙর গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে  তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় একনাথ শিণ্ডের সরকার। সূত্র মারফত খবর, রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। এরপরেই স্লোগান দিতে দিতেই তাঁরা তিন তলা থেকে ঝাঁপ দেন। তিনতলা থেকে ঝাঁপালেও নরহরি ঝিরওয়ালকে বাঁচিয়ে দিল মন্ত্রালয়ের নীচে বিছনো জাল। জালে আটকে প্রাণে বাঁচলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার। জালে আঠকে পড়া ডেপুটি স্পিকারকে উদ্ধার করল পুলিশ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

(Feed Source: abplive.com)