কাজ থেকে বিরতি, কর্মচারীদের ৯ দিনের ‘রিসেট এবং রিচার্জ’-এর সুযোগ এই সংস্থার

কাজ থেকে বিরতি, কর্মচারীদের ৯ দিনের ‘রিসেট এবং রিচার্জ’-এর সুযোগ এই সংস্থার

নয়াদিল্লি : গোটা বিশ্বেই এখন কাজের প্রবল চাপ। কাজের চাপে মানুষ খাওয়া -দাওয়া ভুলে কাজ করে থাকে। ছুটি চাইলে বসের মুখ ঝাপটাও খেয়েছেন অনেকে। এমন পরিস্থিতি, এক কোম্পানি তার কর্মচারীদের বিশেষ ঘোষণা করেছে৷ একদিন-দুদিন নয়৷ কর্মচারীরা যাতে একদম তাজা হয়ে বসতে পারে, তার জন্য তাদের নয় দিনের ছুটি দিয়েছে কোম্পানি৷

গল্প নয়, ব্যাপারটা একদম সত্যি৷ ই-কমার্স প্ল্যাটফর্ম মিশো ২০২৪ সালে দারুণ ব্যবসা করেছে৷ সফল বিজনেসের পরে তারা কোম্পানির কর্মীদের জন্য ৯ দিনের “রিসেট এবং রিচার্জ” বিরতি ঘোষণা করেছে। 26 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত, কর্মীরা কাজের ফোন, সমস্তরকম মিটিং থেকে মুক্ত থাকবে৷ এক কথায়, ব্যাপারটা এটাই যে, এতদিন অনেক কাজ হয়েছে, কোম্পানি ভালো লাভ করেছে, এবার কর্মচারীরা ছুটি নিতে পারে৷ নিজেদের তরতাজা করে তারপর আবার কাজে যোগ দাও৷

খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা প্রশংসিত হয়েছে নেট জগতে৷ সোশ্যাল মিডিয়াতে কাজের সংস্কৃতি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে, অনেক ব্যবহারকারী কর্মীদের কাজের ভারসাম্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য কোম্পানির এই সিদ্ধান্তের সাধুবাদ করেছেন।

লিঙ্কডইন-এর প্ল্যাটফর্মে ব্যাপারটা খোলসা করা হয়েছে কোম্পানির তরফ থেকে৷ বছরে লাভের আপডেট শেয়ার করে কোম্পানির তরফে পোস্ট করা হয়েছে, “কোনও ল্যাপটপ, স্ল্যাক মেসেজ, ইমেল, মিটিং বা স্ট্যান্ড-আপ কল, ৯ দিনের জন্য সব কাজ বন্ধ৷ ২৬শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সবাই নিজেদের রিসেট এবং রিচার্জ করে নাও৷ সবাই আপাতত বিরতিতে যেতে পারে৷”

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে সফল বিক্রয়ের পরে কর্মীদের জন্য এই লম্বা বিরতি একটি পুরষ্কার। এটি আগামী বছরের জন্য তাদের পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। তারা যোগ করেছে, “এই বছরে সকলের প্রচেষ্টা এবং আমাদের সফল মেগা ব্লকবাস্টার সেলের পরে, এটি সম্পূর্ণরূপে নিজেদের আনপ্লাগ করা এবং ফোকাস করার সময়। এই বিরতি আমাদের আমাদের মন এবং শরীরকে সামনের বছরের জন্য তৈরি করবে৷ সবাই যাতে নতুন উদ্যমী কাজে ফিরতে পারে তাই এই উদ্যোগ।”

উদ্যোগটি সোশ্যাল মিডিয়া ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেছে৷ অনেকে প্রচুর মন্তব্যও করছেন। একজন, “দারুণ উদ্যোগ। পরবর্তী বিশাল ঝাঁপ নিতে কখনও কখনও এক ধাপ পিছিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।” আর একজন শেয়ার করেছেন, “মিশো শুধু একটি সবুজ পতাকা নয়, এটি একটি সম্পূর্ণ সবুজ বন। এটাকেই আমি স্বপ্নের কোম্পানির লক্ষ্য বলি।”

(Feed Source: news18.com)