কাজ থেকে বিরতি, কর্মচারীদের ৯ দিনের ‘রিসেট এবং রিচার্জ’-এর সুযোগ এই সংস্থার
নয়াদিল্লি : গোটা বিশ্বেই এখন কাজের প্রবল চাপ। কাজের চাপে মানুষ খাওয়া -দাওয়া ভুলে কাজ করে থাকে। ছুটি চাইলে বসের মুখ ঝাপটাও খেয়েছেন অনেকে। এমন পরিস্থিতি, এক কোম্পানি তার কর্মচারীদের বিশেষ ঘোষণা করেছে৷ একদিন-দুদিন নয়৷ কর্মচারীরা যাতে একদম তাজা হয়ে বসতে পারে, তার জন্য তাদের নয় দিনের ছুটি দিয়েছে কোম্পানি৷ গল্প নয়, ব্যাপারটা একদম সত্যি৷ ই-কমার্স প্ল্যাটফর্ম মিশো ২০২৪ সালে দারুণ ব্যবসা করেছে৷ সফল বিজনেসের পরে তারা কোম্পানির কর্মীদের জন্য ৯ দিনের “রিসেট এবং রিচার্জ” বিরতি ঘোষণা করেছে। 26…

)