‘এখন একটু মুশকিল…’, ফের হলিউডে কাজ করবেন আলিয়া ! কী নিয়ে চিন্তিত ?

‘এখন একটু মুশকিল…’, ফের হলিউডে কাজ করবেন আলিয়া ! কী নিয়ে চিন্তিত ?

Bollywood News: ভারতীয় সিনেদুনিয়ায় নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করার সঙ্গে সঙ্গেই হলিউডেও কাজ করেছেন আলিয়া ভট্ট। ‘হার্ট অফ স্টোন’ ছবিতে আলিয়া ভট্টের (Alia Bhatt) অভিনয় সকলের স্মৃতিতে আছে। এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। এই ছবির পরে তাঁর অনুরাগীরা আরও হলিউড ছবিতে (Alia Bhatt Hollywood Movie) তাঁকে দেখতে চাইছেন। তবে এবারে তাঁকে যখন আন্তর্জাতিক স্তরে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সংবাদমাধ্যমের তরফে, তিনি জানান যে এখন আর এই বিষয়টা ততটা সহজ নেই।

সম্প্রতি আলিয়া ভট্টকে দেখা গিয়েছিল করিনা কপূরের শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এ। এই শোয়ের প্রথম অতিথিই ছিলেন আলিয়া ভট্ট। এখানেই করিনা কপূরের সঙ্গে হলিউড প্রজেক্ট নিয়ে আলোচনা করেন আলিয়া।

শো-তে এসে কী বলেন আলিয়া

‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শো-তে করিনা কপূর আলিয়াকে জিজ্ঞাসা করেন যে আগামী দিনে হলিউডে আরও কোনও কাজ করার ইচ্ছে বা পরিকল্পনা আছে কিনা। আলিয়া বলেন যে তা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। যখন ‘হার্ট অফ স্টোন’-এ কাজের সুযোগ আসে তাঁর কাছে, তাঁর হাতে অনেক সময় ছিল। আর সেই সময়টা তাঁর কাছে নতুন নতুন কাজে যোগ দেওয়ার জন্য একেবারে উপযুক্ত ছিল। ‘আরআরআর’ ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ‘এমনটা ছিল না যে আমি হলিউডে কাজ কফ্রতে চেয়েছিলাম বা এই ছবিতেই অভিনয় করতে চেয়েছিলাম, আমার ভিতর থেকে একটা তাড়না এসেছিল এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য একটা সাহস ছিল’, জানান আলিয়া।

বদলে গিয়েছে প্রাধান্য

আলিয়া ভট্ট এখনও সারা বিশ্ব জুড়ে নতুন নতুন সুযোগের সন্ধান করতে চান, নতুন ছবিতে কাজ করতে চান। কিন্তু সন্তান আসার পর তাঁর জীবনের প্রাধান্যের বিষয়গুলি এখন বদলে গিয়েছে। এখন তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে তিন চার মাসের জন্য বেরিয়ে পড়া একটু মুশকিল। দীর্ঘ সময় ধরে একটা ব্যাগ আর ধরে রাখতে পারব না আমি।

গতকাল ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট অভিনীত ছবি ‘জিগরা’। এই ছবিতে তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে বেদাঙ্গ রায়নাকে। তবে এই ছবি মুক্তি পাওয়ার প্রথম দিনে সেভাবে বক্স অফিসে এখনও সাড়া ফেলতে পারেনি।

(Feed Source: abplive.com)