
India Win: হোয়াইট ওয়াশের লজ্জা ভুলিয়ে তরুণ তু্র্কিরা ওড়াল তিরঙ্গার , দক্ষিণ আফ্রিকায় ৬১ রানে প্রতিপক্ষ বধ
ডারবান: Ind vs SA: ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে৷ ব্যাট হাতে সঞ্জু স্যামসনের তুখোড় ইনিংসের পর ভারতীয় দুই বোলারের জোড়া ফলা ফালাফালা করে দিল প্রোটিয়াদের৷
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ১৪১ রানে প্যাকআপ হয়ে যায় প্রোটিয়াস৷ বল হাতে তুখোড় পারফরম্যান্স রবি বিষ্ণোই ও কেকেআরের বরুণ চক্রবর্তীর৷ ২ জনেই ৩ টি করে উইকেট নেন৷
জয়ের প্রয়োজনীয় ২০৩ তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা৷ দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান হেনরিখ ক্লাসেনের৷ এছাড়াও শেষবেলায় জেরাল্ড কোয়েৎজি ১১ বলে ২৩ রান করে একটা চেষ্টা করেন কিন্তু তুখোড় ভারতীয় বোলিংকে আটকে দেওয়ার যথেষ্ট ক্ষমতা ছিল না৷
এদিন শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মার্করমের দক্ষিণ আফ্রিকা৷ সঞ্জু স্যামসনের ধামাকা শতরানের ইনিংসে ভর দিয়ে ভারত পৌঁছল একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে গেল৷ এদিন ২০ ওভারে ভারত করল ৮ উইকেট খুইয়ে ২০২ রান৷ এদিনের টি টোয়েন্টি সেঞ্চুরি করে তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্যাক টু ব্যাক শতরানের নজির গড়লেন৷ এর আগে বাংলাদেশের বিরুদ্ধেও শতরান করেছিলেন সঞ্জু স্যামসন৷
তবে সঞ্জু ও সূর্যকুমার জুটি এবং সঞ্জু ও তিলক ভর্মার জুটি যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল স্কোরটা ২৫০ -র কাছাকাছিও পৌঁছে যেতে পারে, ঠিক সেই সময়েই প্রোটিয়া বোলিং প্রথমে সূর্যের উইকেট তোলার পর তিলক ভর্মা ও সঞ্জু স্যামসনকে পরপর তুলে নেন৷
💯 for Sanju Samson – his second T20I hundred! 🙌 🙌
A 47-ball ton! 🔥 🔥
Back to back T20I tons for Sanju Samson 👌 👌
Live ▶️ https://t.co/0OuHPYbn9U#TeamIndia | #SAvIND pic.twitter.com/vP5EhJAyVL
— BCCI (@BCCI) November 8, 2024
এদিন সঞ্জু স্যামসন মাত্র ৫০ বলে ১০৭ রানের ম্যামথ ব্যাটিং করেন৷ এদিন তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ১০ টি ছক্কা দিয়ে৷ তবে মিডল অর্ডার সেভাবে সঙ্গত দিতে পারল না৷ ফ্লপ তারকা হার্দিক পান্ডিয়া, ব্যাটে কোনও ঝিঙ্কু পারফরম্যান্স দিতে পারলেন না কেকেআরের রিঙ্কু সিংও৷
এদিন হার্দিক পান্ডিয়া ২ এবং রিঙ্কু সিং ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ বল হাত দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার জেরাল্ড কোয়েৎজি তিনি ৩ উইকেট নেন৷
সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল খেলবে টি টোয়েন্টি সিরিজ৷ প্রথম ম্যাচে টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাডিয়ান মার্করম৷
৮ নভেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই টি-টোয়েন্টি ম্যাচে, ভারতীয় দলকে একেবারে অন্য রূপে দেখা যাবে৷ এই ম্যাচে ফের নিজেদের ফর্মে ফিরে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা কমানোর চেষ্টা করবে সূর্যকুমার যাদবের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভারতীয় দুই খেলোয়াড় তাঁদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে পারেন।
ভারতীয় প্লেয়িং ইলেভেন
সঞ্জু স্যামসন (Sanju Samson (wk)), অভিষেক শর্মা (Abhishek Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav (capt)), তিলক ভর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), অর্শদীপ সিং (Arshdeep Singh), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আভেশ খান (Avesh Khan) , বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)
