Ridge Gourd Benefits: ফ্যাটি লিভারের সমস্যা? হৃদরোগ? ঝিঙে খান এই নিয়মে দূর হবে বহু জটিল রোগ! জানুন

Ridge Gourd Benefits: ফ্যাটি লিভারের সমস্যা? হৃদরোগ? ঝিঙে খান এই নিয়মে দূর হবে বহু জটিল রোগ! জানুন

Ridge Gourd Benefits: বহু জটিল রোগের দাওয়াই ঝিঙে! খেতে হবে সঠিক নিয়ম মেনে! জানুন

প্রায় সব বাঙালি হেঁসেলে দেখা পাওয়া যায় ঝিঙের। আমাদের অতি চেনা এই ঝিঙেতে রয়েছে একাধিক গুণ। যা জানলে আপনি খেতে চাইবেন

ঝিঙেতে থাকা উচ্চ ফাইবার উপাদান পরিপাকতন্ত্রে গতিবিধিতে সাহায্য করে। এতে এমন এনজাইম রয়েছে, যা খাবার হজম করতে ব্যাপকভাবে সাহায্য করে।

ওজন কম করতে ঝিঙের জুড়ি মেলা ভার। কারণ এই সবজিতে কম ক্যালরি থাকে। ফলে এটি অতিরিক্ত খাওয়া রোধ করে। অন্যদিকে এতে থাকা ফাইভার শরীরে শক্তি যোগান দেয়।

এই সাধারণ সবজি হার্টের কার্যক্ষমতার উন্নতি করতেও ব্যাপকভাবে সাহায্য করে। এতে থাকে কম কোলেস্টেরল। আবার ফ্যাটও কম, ফলে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে দারুণ কাজের!

ঝিঙের পাল্পে থাকে সেলুলোজ। যা একটি প্রাকৃতিক ফাইবার। ফলে ডালে ঝিঙে মিশিয়ে খেলে অথবা মধুর সঙ্গে ঝিঙের রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়।

ঝিঙেতে প্রচুর পরিমাণে ‘বিটা ক্যারোটিন’ বা ভিটামিন-এ থাকে, যা চোখ ভাল রাখতে সহায়তা করে। বিশেষত, বেশি বয়সি মানুষদের ক্ষেত্রে ঝিঙে অত্যন্ত উপযোগী।

ঝিঙে আয়রনে সমৃদ্ধ। এই কারণে নিয়মিত ঝিঙে খেলে রক্তাল্পতার রোগীরা উপকার পেতে পারেন।

ঝিঙে বিষাক্ত বর্জ্য পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ভাল থাকে লিভার।

(Feed Source: news18.com)