
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রে ডিভোর্সের বিতর্কের মধ্যেই অভিষেক বচ্চনের নতুন ছবি আসতে চলেছে ‘আই ওয়ান্ট টু টক’, যার পরিচালনা করছেন সুজিত সরকার। সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’র একটি প্রোমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে জুনিয়র এবি -কে দেখা যায়।
প্রোমাটিতে দেখা যায়, অভিষেক কন বানেগা ক্রোড়পতিতে তাঁর বাবার মুখোমুখি করে বসে। যখনই কোনও প্রতিযোগী সেই শো-তে শীর্ষ পুরস্কার জেতে তখনই অভিষেক অমিতাভকে ‘৭ কোটি’ বলে চিৎকার করে মিমিক্রি করতে থাকেন। দর্শকদের সঙ্গে দাবি করে বসেন যতক্ষণ না আমরা ৭ কোটি টাকা পাচ্ছি, আমরা যাব না। তিনি আরও বলেন যে অমিতাভ যখন পরিবারের সঙ্গে বাড়িতে খেতে বসেন তখন কেউ কিছু প্রশ্ন করলে তখন বাচ্চারা সবাই ‘৭ কোটি’ বলে চিৎকার করে ওঠে। শেষ পর্যন্ত অমিতাভ বলেন, ‘অভিষেককে এখানে ডেকে ভুল করে ফেলেছি(গালতি কর দি ইনকো ইয়াহান বুলা কে)’।
‘আই ওয়ান্ট টু টক’ পরিচালক সুজিত সরকার অমিতাভ বচ্চনের সঙ্গে চারবার কাজ করেছেন- অপ্রকাশিত প্রথম ছবি শুবাইট, পিকু (২০১৫), অনিরুদ্ধ রায় চৌধুরীর কোর্টরুম ড্রামা পিঙ্ক (২০১৬), গুলাবো সিতাবো (২০২০)তে। তবে জুনিয়র এবি-র সঙ্গে এই প্রথম কাজরাইজিং সান ফিল্মস এবং কিনো ওয়ার্কস দ্বারা প্রযোজিত ‘আই ওয়ান্ট টু টক’- এ জুনিয়র বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন জনি লিভার এবং অহিলিয়া বামরু৷ অভিষেকের সঙ্গে কেবিসির এই পর্বটি রাত ৯ টায় সম্প্রচারিত হবে।
আই ওয়ান্ট টু টক-এর পরে, অভিষেককে রেমো ডি’সুজা্র নাচের ছবি ‘বি হ্যাপি’তে, তরুণ মনসুখানির কমেডি ‘হাউসফুল ৫’-এ এবং সুজয় ঘোষের ক্রাইম ড্রামা ‘কিং’-এ শাহরুখের বিরোধী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
(Feed Source: zeenews.com)
