দুই মহিলার মধ্যে তীব্র বাক-বিতণ্ডার ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৮৫ হাজার
কলকাতা: কলকাতা মেট্রোয় হুলুস্থল কাণ্ড! দুই মহিলার মধ্যে তীব্র বাক-বিতণ্ডার ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৮৫ হাজার।
ভিডিওতে দেখা যায়, মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী সওয়ার করছেন। একজন হিন্দিভাষী, অন্যজন বাংলা। হিন্দিভাষী মহিলা চাইছেন বাংলাভাষী মহিলাও হিন্দিতে কথা বলবেন। তাঁর যুক্তি, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ আর যেহুতু ভারতের জাতীয় ভাষা হিন্দি, তাই মহিলারও উচিত বাংলার পরিবর্তে হিন্দিতে কথা বলা। তাঁর কথায়, ” আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়। আপনি যদি বাংলা জানেন, তাহলে হিন্দি নয় কেন?”

Again a Hindian attack on a Bengali. This Hindian lady racially abusing her as ‘Bangladeshi’. The same propaganda that living in India you have to speak in Hindi or get branded as ‘anti-national’. It’s time one should make a law against Hindi imposition in non-Hindi states. pic.twitter.com/MCCUekuOfP
— Bengali Nationalist (@MoinakBanerjee5) November 19, 2024
ছেড়ে দেন না বাংলভাষী মহিলা-ও। ‘বাংলাদেশী’বলায় তিনি অপমানিত। তাঁর সঙ্গে যোগ দেন রেলের কামরায় থাকা অন্যান্য যাত্রীদের একাংশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে দুই ধরণের প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ সমর্থন করেন হিন্দিভাষী মহিলাকে। তাঁদের যুক্তি, গোটা দেশেই প্রকাশ্যে হিন্দি ভাষা ব্যবহার করা উচিত। অন্য এক পক্ষ বাংলাভাষী মহিলার সমর্থনে যুক্তি সাজান। তাঁদের মতে, কোনও ব্যক্তির ভাষা এবং পরিচয় নিয়ে এইভাবে মন্তব্য করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন, আঞ্চলিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত এবং কোনওরকম দ্বন্দ ছাড়াই একজন মানুষের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা থাকা উচিত।