Viral Video: ‘বাংলাদেশে নেই, হিন্দিতে কথা বলুন’, কলকাতা মেট্রোয় দুই মহিলার বাক-বিতণ্ডা ভাইরাল
দুই মহিলার মধ্যে তীব্র বাক-বিতণ্ডার ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৮৫ হাজার Metro Rail Viral Video কলকাতা: কলকাতা মেট্রোয় হুলুস্থল কাণ্ড! দুই মহিলার মধ্যে তীব্র বাক-বিতণ্ডার ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৮৫ হাজার। ভিডিওতে দেখা যায়, মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী সওয়ার করছেন। একজন হিন্দিভাষী, অন্যজন বাংলা। হিন্দিভাষী মহিলা চাইছেন বাংলাভাষী মহিলাও হিন্দিতে কথা বলবেন। তাঁর যুক্তি, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ আর যেহুতু…

