Google search- এদিকে পাকিস্তানের মানুষ আবার আজব জিনিসপত্র সার্চ করেছেন Google-এ। যা শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে!
কলকাতা: বছর তো প্রায় শেষ হয়েই এল। আর নতুন বছর আসার আগেই Year In Search 2024-এর তালিকা প্রকাশ্যে আনল Google। বিভিন্ন দেশের মানুষ কী কী সার্চ করেছেন, সেটা এই তালিকায় প্রকাশ করা হয়েছে।
যেমন – ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন আইপিএল, টি২০ বিশ্বকাপ, অলিম্পিক্সের বিষয়ে। এদিকে পাকিস্তানের মানুষ আবার আজব জিনিসপত্র সার্চ করেছেন Google-এ। যা শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে!
সার্চ রেজাল্টে একটা How To section তৈরি করে নিয়েছে পাকিস্তান। যেখান থেকে জানা গিয়েছে, Google-এর কাছ থেকে কী কী জানতে চেয়েছেন তাঁরা। এর মধ্যে একটি টপিক আবার সেরা দুই বা টপ টু-য়ে স্থান করে নিয়েছে। আর সেটা হল- ঠাকুরমার মৃত্যুর আগে কীভাবে কোটিপতি হওয়া যায়? তাহলে জেনে নেওয়া যাক, Google-এর কাছে পাকিস্তানিরা কী কী জানতে চেয়েছেন।
চলতি বছরের গোড়ার দিকে পাকিস্তানে নির্বাচন হয়েছে। যেখানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। Google-এ পোলিং স্টেশনের বিষয়েই সবথেকে বেশি সার্চ করেছেন পাকিস্তানিরা। তাঁরা পোলিং স্টেশনের ঠিকানা লিখে নিকটবর্তী পোলিং স্টেশন সার্চ করেছেন।
এর পর Google সার্চে দ্বিতীয় সবথেকে বেশি আজব জিনিস দেখা গিয়েছে, আর সেটা হল – ঠাকুরমার মৃত্যুর আগে কীভাবে কোটিপতি হওয়া যায়? তবে বলে রাখা ভাল যে, হাউ টু মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইজ আসলে নেটফ্লিক্সের একটি মুভি। যা চলতি বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল। আর এ নিয়ে প্রচুর সার্চ করেছেন পাকিস্তানিরা। এটা আসলে থাইল্যান্ডের একটি ছবি। যা পাকিস্তানিদের খুবই পছন্দ হয়েছে।
এদিকে আবার পাকিস্তানের গাড়ির দাম বেশ চড়া। তাই কেউ যদি ভাল গাড়ি কিনতে চান, তাহলে তাঁকে ৫০ লক্ষেরও বেশি পাকিস্তানি মুদ্রা খরচ করতে হয়। এই পরিস্থিতিতে সে দেশে পুরনো বা সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনার প্রতি বিশেষ উন্মাদনা রয়েছে। আর এ নিয়েই Google-এ প্রচুর সার্চ করেছে মানুষ।
এই সার্চের তালিকা থেকে আরও এক আজব বিষয় দেখা গিয়েছে। আসলে এ-ও দেখা গিয়েছে যে, পাকিস্তানের মানুষ টাকাপয়সা বিনিয়োগ না করেই লাখপতি অথবা কোটিপতি হতে চান। ফলে বিনিয়োগ না করেই টাকা রোজগার করার উপায়ও তাঁরা বছরভর সার্চ করে গিয়েছেন।
এখানেই শেষ নয়, এদিকে ইউটিউবে ভিডিও ডাউনলোড করার কোনও অপশনই নেই। এই পরিস্থিতিতে PC-তে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করা যায়, সে বিষয়ে পাকিস্তানের মানুষ জানতে চেয়েছে Google-এর কাছে।
(Feed Source: news18.com)