Dr. Manmohan Singh Dies: ‘দেশ তাঁকে মনে রাখবে!’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোকবার্তা মমতার!

Dr. Manmohan Singh Dies: ‘দেশ তাঁকে মনে রাখবে!’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোকবার্তা মমতার!

Former PM Dr. Manmohan Singh Passes Away: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! শোক প্রকাশ করলেন অভিষেকও! গোটা দেশে শোকের ছায়া! জানুন

নয়া দিল্লি: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। বৃহস্পতিবার সন্ধ্যায়, আচমকা স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ভর্তি করা হয় দিল্লির এইমসের জরুরি বিভাগে। রাত ৯টা ৫১মিনিটে মৃত‍্যু হয় মনমোহন সিংয়ের। তাঁর মৃত্যুতে গোটা দেশে নেমেছে শোকের ছায়া! প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

তিনি সোশ্যাল মাধ্যমে শোকবার্তায় লেখেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি’র আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে স্তম্ভিত ও দুঃখিত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং ইউনিয়ন কেবিনেটে খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর জ্ঞান ও বিচক্ষণতা ছিল অমোঘ, এবং তাঁর দ্বারা দেশে আনা আর্থিক সংস্কারের গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। দেশ তাঁর নেতৃত্বকে মনে রাখবে এবং আমি তাঁর স্নেহকে মিস করব। তাঁর পরিবার, বন্ধু ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক প্রার্থনা রইল।”

অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে শোকবার্তা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও! তিনি লেখেনে, ” আজ ভারত দেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনেতাকে হারালো! ডক্টর মনমোহন সিংয়ের আভিজাত্য তাঁর প্রধান মন্ত্রী সময়কালের অনেক ওপরে! তিনি ছিলেন আমাদের দেশের ভবিষ্যতকে পুনর্গঠিত করার অর্থনৈতিক সংস্কারের স্থপতি। ডক্টর সিংহ তাঁর শান্ত, সাহস ও শক্তি নিয়ে নেতৃত্ব দিয়েছেন, প্রমাণ করেছেন যে নেতৃত্ব হল দৃষ্টি ও পরিকল্পনার ব্যাপার, আওয়াজের নয়।তাঁর পরিবারের প্রতি আমার গভীর শোকবার্তা ও প্রার্থনা রইল!”

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। তাঁর মৃত্যুতে গোটা দেশের মানুষ শোকপ্রকাশ করছে! তাঁর অবদান ভোলার নয়!

বাংলা খবর/ খবর/কলকাতা/Dr. Manmohan Singh Dies: ‘দেশ তাঁকে মনে রাখবে!’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোকবার্তা মমতার!

(Feed Source: news18.com)