Salman Khan: ৫৯-এ পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান! তবে এবার তাঁর জন্মদিনে দেখা গেল একেবারে অন্য ছবি! জানুন
মুম্বই: সলমান খান! এই নামটাই একটা ইন্ডাস্ট্রি! তাঁর নামেই সুপার ডুপার হিট হয় সিনেমা! সলমন মানেই বক্স অফিসে ঝড়! ২৭ ডিসেম্বর ছিল সলমন খানের জন্মদিন! ৫৯ বছর বয়সে পা রাখলেন তিনি! কিন্তু এখনও তাঁকে দেখলে তা বোঝার উপায় নেই! দাপুটে মিষ্টি নায়কের ভূমিকায় এখনও তিনিই একাই একশো! তবে এবার তাঁর জন্মদিনে ছিল এক বড় চমক! প্রতিবারের মতো মুম্বইয়ের বদলে এবছর সলমনের জন্মদিন পালন হল জামনগরে!
বেশ কয়েকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান! এবার তাই জন্মদিনে একটু সতর্ক হতেই হত তাঁকে! প্রতিবছর সলমনের জন্মদিন পালন হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে! তাঁর বোন অর্পিতা খানের বাড়িতেও ভাইজানের জন্মদিন পালন হয়েছে! তবে এ বছর বাড়িতে জন্মদিনের কেক কেটে সপরিবারে গুজরাতের জামনগরে চলে যান! সেখানে আম্বানি পরিবার ভাইজানের জন্মদিন পালন করেন! একটি বড় পার্টির ব্যবস্থা করেন!
২৭ তারিখ রাতে আম্বানি পরিবারের সঙ্গে সলমন জন্মদিন পালন করেন! আতসবাজি, বিরাট কেক, খাওয়া-দাওয়া সব কিছুর ব্যবস্থা করা হয় আম্বানি পরিবারের তরফ থেকে! এর আগে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিতে দেখা যায় সলমন খানকে! সে সময় এক মঞ্চে শাহরুখ, সলমন ও আমির খানকে ডান্স করতে দেখা যায়! এবার সলমনের জন্মদিনটিকে আরও বিশেষ করে দিলেন আম্বানি পরিবার! সেই জন্মদিনের কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল!
(Feed Source: news18.com)