শুক্রবার থেকেই নয়া শ্রম আইন? বেতন থেকে পিএফ, কর্মচারীদের কাজে কতটা প্রভাব জানুন

শুক্রবার থেকেই নয়া শ্রম আইন? বেতন থেকে পিএফ, কর্মচারীদের কাজে কতটা প্রভাব জানুন

১লা জুলাইতেই বদল?

মনে করা হচ্ছে আগামী ১লা জুলাই থেকে মোদী সরকার নয়া লেবার কোড লাগু করতে পারে। আর তা করলে বেতন কাঠামো, পিএফ কন্ট্রিবিউশন, কাজের সময়, ছুটির সিস্টেম সহ একাধিক ক্ষেত্রে’র নিয়মে বদল আসবে। বলে রাখা প্রয়োজন, বর্তমানে সরকার দেশের ২৩টি রাজ্যে নয়া এই আইনের নিয়মকে ড্রাফট হিসাবে চালু করতে চায়। আগামী ১লা জুলাই থেকে যদি এটি লাগু করা হয় তাহলে হাতে পাওয়া বেতন কমবে। তবে পিএফে যোগদান আরও বাড়বে। কাজের ঘন্টাও বদলে যাবে। ছুটিতেও বড়সড় বদল আসবে।

বেতন-পিএফ এবং গ্র্যাচুরিটিতে প্রভাব পড়বে

নয়া এই লেবার কোড লাগু হলে কর্মচারীদের টেক হোম সেলারি কমে যাবে। নয়া লেবার কোডে বেতন কাঠামো সম্পূর্ণ বদলে যাবে। নয়া নিয়ম অনুযায়ী, আপনার বেসিক সেলারি মাসিক বেতনের নুন্যতম ৫০ শতাংশ হতে হবে। নয়া এই নিয়ম লাগু হওয়ার পর টেক হোম সেলারি কমলেও পিএফ এবং gratuity বাড়বে। এতে বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের ভবিষ্যৎ আরও সুনিনশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।

চারদিন কাজ তিনদিন ছুটি-

নয়া লেবার কোড চালু হলে কাজের সময় এবং উইকওফেও বদল আসবে। নয়া নিয়মে কাজের সময় ১২ ঘন্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু উইক অফ ৪৮ ঘন্টা ফিক্স করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি রোজ ১২ ঘন্টা কাজ করেন তাহলে চারদিন টানা কাজ করার পর তিনদিন ছুটি পাওয়া যাবে।

ওভার টাইমের ঘন্টা বেড়ে যাবে-

নয়া নিয়ম অনুসারে ওভারটাইমের ঘন্টাকে পঞ্চাশ ঘন্টা থেকে বাড়িয়ে ১২৫ ঘন্টা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি উইকেন্ডে কাজ করেন তাহলে আপনি অতিরিক্ত কাজ করতে পারবেন। এছাড়াও নয়া নিয়ম অনুসারে কর্মচারীদের ছুটির জন্যে যোগ্য হতে এখন থেকে ২৪০ দিনের জায়গাতে মাত্র ১৮০ দিন কাজ করতে হবে। তবে লিভের বিষয়টি আগের মতোই রাখা হয়েছে। নয়া শ্রম নিয়মে প্রত্যেক বছরের শেষে ছুটি ইনক্যাশ করানো যাবে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা কর্মচারীরা পাবেন।