News Live: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র অফিস থেকে বেরোলেন রাহুল

News Live: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র অফিস থেকে বেরোলেন রাহুল

আজ আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে মাইসোরে ১৫ হাজার জন মানুষের সঙ্গে মিলে সকাল সকাল যোগ অভ্যাস সাড়লেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এদিকে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর আকার ধারণ করছে।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র অফিস থেকে বেরোলেন রাহুল

ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিস থেকে বেরিয়ে গেলেন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা।

ওড়িশায় মাওবাদী হামলা, মৃত্যু ৩ CRPF জওয়ানের

ওড়িশার নুয়াপাড়া জেলায় মাওবাদী হামলায় মৃত্যু হল তিন সিআরপিএফ জওয়ানের। দুপুর আড়াইটে নাগাদ তাঁদের উপর হামলা চালানো হয়।

(Source: hindustantimes.com)