CISCE 2025: কবে শুরু আইসিএসই এবং আইএসসি পরীক্ষা?‌ সময়সূচি প্রকাশ করল কাউন্সিল

CISCE 2025: কবে শুরু আইসিএসই এবং আইএসসি পরীক্ষা?‌ সময়সূচি প্রকাশ করল কাউন্সিল

সোমবার সন্ধ্যাবেলা কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত সূচি

প্রকাশিত হল ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি

কলকাতা: প্রকাশিত হল ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি।

২০২৫ সালের আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি ঘোষণা করল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) বোর্ড। সোমবার সন্ধ্যাবেলা কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত সূচি। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

এবার আইসিএসই–তে মোট পরীক্ষার্থী ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪। তার মধ্যে ছাত্র ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬। মোট স্কুল ২,৮০৩টি। এর মধ্যে রয়েছে ভারত এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন স্কুল। বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। আবার কিছু পরীক্ষা সকাল ১১টা থেকে। সময়সীমা তিন ঘণ্টা।

আইএসসি–তে মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৬৭ হাজার। ছাত্র ৫২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ১,৪৬১। এর মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিভিন্ন স্কুল। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার এর সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। সময়সীমা তিন ঘণ্টা।

(Feed Source: news18.com)