
লখনউ: শুক্রবার সকাল থেকে একটা খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে নাকি বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা তারকা। শোনা যায়, এদিনই বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু। পাত্রীও পরিচিত মুখ। কে তিনি? তাঁর নাম প্রিয়া সরোজ (Priya Saroj)। সমাজবাদী পার্টির সাংসদ। যা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার ঝড় বয়ে যায়।
তবে শুক্রবার রাতের দিকে প্রিয়ার বাবা তুফানি সরোজ জানালেন, এই খবরের কোনও ভিত্তি নেই। পুরো খবরটাই জল্পনার ফসল। ভুয়ো।
তাহলে সত্যিটা কী? এবিপি নিউজকে টেলিফোনে প্রিয়া সরোজের বাবা তথা রাজনীতিবিদ তুফানি সরোজ জানিয়েছেন, রিঙ্কুর বাড়ির লোকেরা তাঁর বড় জামাইয়ের কাছে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। এ নিয়ে আর কোনও কথাও হয়নি। বাগদানের খবর সম্পূর্ণ ভিন্ন।
Rinku Singh gets engaged to Samajwadi Party MP Priya Saroj. 💍
– Many congratulations to them! ❤️ pic.twitter.com/7b7Hb0D2Em
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 17, 2025
বাগদানের খবর নিয়ে শোরগোল পড়লেও শুক্রবার রিঙ্কু বা প্রিয়া কারও তরফেই এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে তাঁদের বাগদানের খবর হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক। তিনি জানিয়েছেন, দুজনের বিয়ে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে পরিবারের তরফে। তবে বাগদান মিটে যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ।
প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল জীবন কাটিয়েছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি । নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া ।
(Feed Source: abplive.com)
