
শূন্যপদ পূরণের জন্য এবার তৃতীয় দফায় কাউন্সেলিং করার সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের।উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে এখনও পর্যন্ত চার হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে। তার জন্য তৃতীয় দফায় ১৫৪৩ জন প্রার্থীকে ডাকা হল কাউন্সেলিংয়ের জন্য ওয়েটিং লিস্ট থেকে
কলকাতা: শূন্যপদ পূরণের জন্য এবার তৃতীয় দফায় কাউন্সেলিং করার সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের।উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে এখনও পর্যন্ত চার হাজারেরও বেশি শূন্য পদ পড়ে রয়েছে। তার জন্য তৃতীয় দফায় ১৫৪৩ জন প্রার্থীকে ডাকা হল কাউন্সেলিংয়ের জন্য ওয়েটিং লিস্ট থেকে।
দ্বিতীয় পর্যায় পর্যন্ত কাউন্সেলিং-এর জন্য ১১৩৪৪ জন প্রাথীকে ডাকা হলেও প্রায় ২৪ শতাংশ প্রার্থী অনুপস্থিত ছিলেন। তার জেরে একাধিক শূন্য পদ পড়ে রয়েছে। স্কুল সার্ভিস কমিশন নির্দেশিকায় জানিয়েছে, তৃতীয় পর্যায়ের কাউন্সিলিং চলবে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
গতবছর ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং চলেছিল। দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে গত বছর ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। গত বছর দুর্গাপুজোর আগে দু’টি পর্যায়ে এই প্রক্রিয়া চালায় এসএসসি। সেখানে নিয়োগপত্র হাতে পেয়েছিলেন ১৮৬ জন। প্রথম দু’দফায় ডাকা হয়েছিল ২৫৪ জনকে। প্রথম দফা মিলিয়ে নিয়োগপত্র নেয়নি ৬৮ জন।
