Saif Ali Khan Shahid Kapoor: বেবোর স্বামীর উপর এমন রক্তাক্ত হামলা, কী বললেন করিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুর?

Saif Ali Khan Shahid Kapoor: বেবোর স্বামীর উপর এমন রক্তাক্ত হামলা, কী বললেন করিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুর?

Saif Ali Khan Shahid Kapoor: এভাবে ঘরের ভিতর ঢুকে রক্তাক্ত হামলা কীভাবে হল সইফ-করিনার বাড়িতে? এত কড়া নিরাপত্তার পরেও রাতে এমন ভয়াবহ হামলা? প্রশ্ন শাহিদ কাপুরের।

শাহিদ-সইফ-করিনা

মুম্বই: সইফ আলি খানের উপর বাড়িতে ঢুকে মাঝরাতে হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ভয়ে কাঁপছে বলিউডও। এভাবে ঘরের ভিতর ঢুকে রক্তাক্ত হামলা কীভাবে হল নবাবদের বাড়িতে? এত কড়া নিরাপত্তার পরেও রাতে এমন ভয়াবহ হামলা? শিউরে উঠছেন সইফের সহ-অভিনেতা-অভিনেত্রীরা।

বিস্ময় প্রকাশ করেছেন শাহিদ কাপুরও। সইফের সঙ্গে ‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেতার আরও একটি পরিচয় তিনি সইফের স্ত্রী করিনা কাপুরের প্রাক্তন প্রেমিক। সামনেই মুক্তি আসন্ন শাহিদের ‘দেবা’। এই ছবির প্রচারে অনুষ্ঠানে এসে সইফের বিষয়ে মুখ খুললেন শাহিদ কাপুর।

তিনি বলেন, ”আমরা আশা করি, সইফ ভাল আছেন। আমরা এও আশা করতে পারি সইফ আগে থেকে এখন সুস্থ বোধ করছেন। কারণ সত্যি কথা বলতে কি, আমরা সবাই খানিক আতঙ্কিত-ও। মুম্বইয়ের মতো শহরে নিজের বাড়িতে কেউ এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে, বিষয়টি হজম করতেই অসুবিধা হচ্ছে। আমি নিশ্চিত, ঘটনার তদন্ত জোরদার করছে পুলিশ…”

সইফ আলি খানের হামলাকারীর টার্গেটে রয়েছেন শাহরুখ খানও। শুক্রবারই মুম্বই পুলিশের দাবি ছিল, সইফের হামলাকারীই শাহরুখের মন্নতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু জোরদার নিরাপত্তার কারণে মন্নতে ঢুকতে পারেনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে একই হামলাকারীর মুখ। ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে তোলপাড় বলিউড। খবর পেয়ে সব কাজ পেয়ে লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে যান শাহরুখ খান।