Snail-Googly Benefits: গুগলি খেলে কি হয় জানেন? বহু জটিল রোগের যম! ৫০-এও ত্বক থাকবে যৌবনে ভরা

Snail-Googly Benefits: গুগলি খেলে কি হয় জানেন? বহু জটিল রোগের যম! ৫০-এও ত্বক থাকবে যৌবনে ভরা

Snail-Googly Benefits: গুগলি খেলেই বহু জটিল রোগ থেকে মুক্তি পাবেন! ত্বকের বয়স দিনে দিনে কমবে! জানুন চিকিৎসকের মত

নাম শুনেই নাক সিঁটকাবেন না! এই ছোট্ট জিনিসের মধ্যে রয়েছে হাজার গুণ।অন্তত এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার কৌশিক পোদ্দার। এই শীতের বাজারে পেয়ে যাবেন গুগলি। ২০০ টাকা থেকে ১৫০ টাকা কিলো দেবে অনেকেই কিনে নিয়ে যান।অনেকে আবার দেখে না দেখার ভান করে চলে যান। তবে এর উপকার জানলে চমকে উঠবেন আপনিও।

উচ্চমানের প্রোটিন এবং ভিটামিনের উৎস এই গুগলি৷গরিব মানুষ বা আদিবাসী পরিবারগুলির মধ্যে দীর্ঘদিন ধরে তা খাওয়ার চল থাকলেও এখন শহরের রেস্তোরাঁগুলিতেও বাড়ছে গেঁড়ি, গুগলি খাবার প্রথা।গুগলি খেলে দৃষ্টিশক্তি ভাল থাকে। ছোট থেকেই এই গুগলি খাওয়ার অভ্যাস করলে চোখের সমস্যা না হওয়ার চান্স রয়েছে প্রবল। তাই আপনার পরিবারের বাচ্চাদের ছোট থেকেই গুগলি খাওয়ার অভ্যাস করুন।

প্রচুর প্রোটিন সমৃদ্ধ গেঁড়ি গুগলিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি৬। ভিটামিন এ দৃষ্টিশক্তির উন্নতির জন্য ভালো। শুধু তাই নয় আপনার ত্বক উজ্জ্বল করতে সহায়ক এই গুগলি। ছোট ছোট করে আলু কেটে গুগলি দিয়ে পোস্ত বানিয়ে খাওয়া যেতে পারে। ১০০ গ্রাম গুগলিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।

এছাড়াও এতে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রনের পাশাপাশি লিনোলিক অ্যাসিডও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করে।নিয়মিত গুগলি খেলে হার্ট অ্যাটাকের মত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এতে প্রচুর পরিমাণে ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং এই পুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক। তাই আপনার শিশুর স্মৃতিশক্তি বাড়াতে অন্তত সপ্তাহে দুদিন করে গুগলি খাওয়াতে পারেন। এছাড়াও মুখের ব্রণর সমস্যা থেকে মুক্তি দেয় গুগলি

(Feed Source: news18.com)