Bangladesh: মায়ানমারের বিদ্রোহীদের হাতে ‘বন্দি’ বাংলাদেশের ১৯ মত্‍স্যজীবী!

Bangladesh: মায়ানমারের বিদ্রোহীদের হাতে ‘বন্দি’ বাংলাদেশের ১৯ মত্‍স্যজীবী!

সেলিম রেজা, ঢাকা: নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি। বাংলাদেশে ১৯ মত্‍স্যজীবীকে তুলে নিয়ে গেল মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সঙ্গে নৌকাও! ঘটনাটি ঘটেছে কক্সবাজারে।

বাংলাদেশের অন্য়তম বন্দর শহর কক্সবাজার। কাছেই নাফ নদী। আজ, বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন ১৯ মত্‍স্যজীবী।  টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা তাঁরা। টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছেন, চারটি নৌকা-সহ ওই মত্‍স্যজীবীদের ধরে নিয়ে গিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা।   বিষয়টি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জি ২৪ ঘন্টাকে জানান, নদীতে মাছ ধরার সময়ে রা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ফেলেন ওই ১৯ মত্‍স্যজীবী। মায়ানমারের জলসীমা ঢুকতেই তাঁদের ধরে নিয়ে যায়  আরকান আর্মি। বাংলাদেশের বিজিবিকে জানানো হয়েছে। মত্‍স্যজীবীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

(Feed Source: zeenews.com)