
Indore News: স্ত্রীর ভয়াবহ অতীতের কথা শুনে স্বামী স্তব্ধ হয়ে যান! স্ত্রীর অসহায় মুখ দেখে তাঁর চোখেও ক্রোধের আগুন জ্বলে ওঠে। আর দেরি নয়! পুলিশের কাছে ছুটলেন দু’জন।
ঘরোয়া এক সন্ধ্যা। চায়ের কাপের ধোঁয়া উঠছে ধীরে ধীরে। হঠাৎই স্ত্রী মুখ খুললেন—গলা কেঁপে গেল তাঁর। চোখেমুখে আতঙ্কের ছায়া। বলে উঠলেন, ‘জানো…আমার সঙ্গে…’! স্বামী অবাক হয়ে শুনলেন স্ত্রীর সেই ভয়াবহ অতীতের কথা, যা এত বছর চাপা ছিল। তার পরে যা হল, শুনলে হতবাক হবেন।
৫ বছর পর গলগল করে বেরিয়ে এল ভয়ঙ্কর অতীত। স্ত্রীর কথায় এক মুহূর্ত স্তব্ধ হয়ে যান স্বামী। স্ত্রীর অসহায় মুখ দেখে তাঁর চোখেও ক্রোধের আগুন জ্বলে ওঠে। আর দেরি নয়! পুলিশের কাছে ছুটলেন দু’জন।
স্ত্রী কোনও মতে স্বামীকে বলতে পেরেছিলেন কথাটা। তাঁকে বলতে শোনা যায়, “তুমি জানো, যখন আমি ছোট ছিলাম, তখন সে আমার সঙ্গে এটা করেছিল…”। এতদিন তিনি ভয়ের কারণে চুপ করে ছিলেন।
ডিএসপি উমাকান্ত চৌধুরী জানিয়েছেন, ওই নববিবাহিতা মহিলা পুলিশের কাছে জানিয়েছেন যে ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালে, ইন্দোরের উপকণ্ঠে থাকাকালীন তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। সেদিন বোনের সঙ্গে ঝগড়া হওয়ার পর রাগ করে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে দেবগুরাড়িয়া মন্দিরে যান। তখনও তিনি বুঝতে পারেননি যে, তাঁরই এক প্রতিবেশী গোপনে তাঁকে অনুসরণ করছিল।
অভিযুক্ত যুবক মন্দির পর্যন্ত তাঁকে অনুসরণ করে এবং একা পেয়ে জোর করে পাহাড়ের পেছনে টেনে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। মহিলার দাবি, পাঁচ বছর আগে, যখন তিনি নাবালিকা ছিলেন, তখন তাঁর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে।
নির্যাতিতা জানান তিনি ওই ব্যক্তিকে শাস্তি দিতে চেয়েছিলেন। বিয়ের পর তিনি মনে করেছিলেন, স্বামীর সমর্থন পেলে ন্যায়বিচারের জন্য এগোতে পারবেন। তাই স্বামীকে বিশ্বাস করে সব কথা বলেন
এরপর তাঁর স্বামী অভিযুক্তের মুখোমুখি হন, কিন্তু সে হুমকি দিতে শুরু করে। এর পরেই দম্পতি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। খুদেল থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক হুমকির ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দ্রুত তাকে গ্রেফতার করা হবে। শুরু হল এক দীর্ঘ লড়াই।
(Feed Source: news18.com)
