Son Punished Father for 10 Rupees: মাত্র ১০ টাকার জন্য বাবাকে চরম শাস্তি ছেলের, তারপর থানায় আত্মসমর্পণ, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…

Son Punished Father for 10 Rupees: মাত্র ১০ টাকার জন্য বাবাকে চরম শাস্তি ছেলের, তারপর থানায় আত্মসমর্পণ, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…

Son Punished Father for 10 Rupees: ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক ৪০ বছর বয়সী ব্যক্তি মাত্র ১০ টাকা না দেওয়ায় নিজের বাবার মাথা কেটে ফেলেন, তারপর সেই কাটা মুণ্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করেন।

মাত্র ১০ টাকার জন্য বাবাকে চরম শাস্তি ছেলের, তারপর থানায় আত্মসমর্পণ, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…AI Image

ময়ূরভঞ্জ: ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার, ৪০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেন, শুধুমাত্র ১০ টাকা না দেওয়ার কারণে। পুলিশ জানিয়েছে, ওই টাকা দিয়ে তিনি ‘গুটখা’ কিনতে চেয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেই থানায় হাজির হন এবং কাটা মুণ্ডুটি পুলিশের সামনে তুলে ধরেন। এক পুলিশ আধিকারিক জানান, “অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে নিজের ৭০ বছর বয়সী বাবার মাথা কেটে ফেলেন। পরে তিনি চন্দুয়া থানায় এসে আত্মসমর্পণ করেন। ঘটনার সময় তার মা ভয়ে পালিয়ে যান। পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।”

মৃত ব্যক্তির নাম বৈধর সিং বলে পুলিশ সূত্রে জানা গেছে।বাড়িপদা এসডিপিও প্রবত মল্লিক জানান, “এক তুচ্ছ কারণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। মাত্র ১০ টাকা না দেওয়ায় অভিযুক্ত রাগে ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকে হত্যা করেন।”

পুলিশ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফরেনসিক দল নিয়ে গ্রামে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে।