পাঁচশো, হাজার নয়.. সিনেমার টিকিটের এত কম দাম! কোথায় চালু হল এই নিয়ম?

পাঁচশো, হাজার নয়.. সিনেমার টিকিটের এত কম দাম! কোথায় চালু হল এই নিয়ম?

কলকাতা: বর্তমানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখারই চল বেশি। সিঙ্গল স্ক্রিনগুলো ধুঁকছে শো-এর অভাবে। অন্যদিকে বিভিন্ন জায়গায় একের পর এক তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স। শুধুমাত্র কলকাতায় নয়, গোটা দেশেই এই একই ছবি। তবে মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশ অনেকটাই বেশি। প্রত্যেকটা জায়গাতেই এই একই ছবি। তবে সদ্য একটি রাজ্য বেঁধে দিয়েছে টিকিটের দাম। যাতে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসে টিকিটের দাম, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু কোথায় নেওয়া হয়েছে এই উদ্যোগ।

জানা যাচ্ছে, কর্ণাটক সরকার আজই একটি নিয়ম তৈরি করেছেন সমস্ত মাল্টিপ্লেক্সের জন্য। টিকিটের দাম বেঁধে দেওয়া হয়েছে ২০০ টাকার মধ্যে। এর থেকে বেশি টিকিটের দাম কোনও মাল্টিপ্লেক্স বা সিনেমাহল নিতে পারবে না। সমস্ত সিনেমার ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য। যে কোনও ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য এই এক নিয়ম। কোনোও ভাষার ক্ষেত্রেই টিকিটের দাম বাড়ানো যাবে না। সদ্য কর্ণাটক সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে সাধারণ মানুষের কার্যত হাতের বাইরে চলে গিয়েছে টিকিটের দাম। কলকাতার কথাই ধরা যাক। যে কোনও বড় ছবি যদি মুক্তি পায়, সেই ছবির একেবারে প্রথম দিকে টিকিটের দাম ছাড়িয়ে যায় হাজার টাকা। ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো বড় ছবির ক্ষেত্রে টিকিটের দাম পৌঁছে গিয়েছিল ১৫০০ টাকা পর্যন্ত। অনেক সময়ে সপ্তাহান্তেও টিকিটের দাম বেশ বেশি থাকে। তবে কর্ণাটকে এবার সেই সমস্যার ইতি। তবে কর্ণাটকের দেখাদেখি অন্যান্য রাজ্যেও টিকিটের দাম কমানো হয় কি না, সেটাই এখন দেখার।

তমন্না ও বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন

প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তমন্নার সঙ্গে মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। ইতিমধ্যেই বিজয়ের সঙ্গে সমাজমাধ্যম থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন তমন্না। এর আগেও কখনও বিরাট কোহলি, কখনও আবার পাক খেলোয়াড় আব্দুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তমন্না। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয় তমন্না। হামেশাই হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তাঁরা। একে অপরের সঙ্গে ফটোশ্যুটও করিয়েছেন কত। বিজয়ের প্রোফাইলে এখনও সেই ফটোশ্যুটের অল্পবিস্তর কিছু নমুনা থাকলেও তমন্না তাঁর প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সব।

(Feed Source: abplive.com)