লয়েড-পন্টিং-ধোনিদের পাশে রোহিত, দুবাইয়ে রেকর্ডের ছড়াছড়ি, রইল ঝলক

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। সেই সঙ্গে তিনি স্পর্শ করলেন ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। চারজনই অধিনায়ক হিসাবে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন।

এ নিয়ে দুবাইয়ে টানা ১০ ম্যাচে জিতল ভারত। সব মিলিয়ে এই মাঠে ১১ ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়া। একটি ম্যাচ টাই হয়েছিল। কোনও এক কেন্দ্রে ১০ ম্যাচ জেতার নজির এছাড়া রয়েছে একমাত্র নিউজ়িল্যান্ডের। ডুনেডিনে টানা ১০ ম্যাচে জিতেছেন কিউয়িরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে ৩৫টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে জয় ২৩ ম্যাচে। ৮ ম্যাচে হেরেছে ভারত। ৩টি ম্যাচ অমীমাংসিত।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল ভারত। টানা পাঁচ ম্যাচ জিতে ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আর কোনও দলই ১৫টির বেশি ম্যাচ জেতেনি। ভারতের ২৩ জয়ই রেকর্ড।

আইসিসি আয়োজিত শেষ তিনটি সাদা বলের টুর্নামেন্টে ২৪টি ম্যাচ খেলে ২৩টি জিতেছে ভারত। হার একটি ম্যাচে। সেটি ছিল ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল।

সব মিলিয়ে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ভেঙে দিল অস্ট্রেলিয়ার ২ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির। ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ২০০২ (যুগ্মজয়ী), ২০১৩ ও ২০২৫ সালে।

নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান একবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ২০০২ সালে ভারতের সঙ্গে যুগ্মজয়ী হয়েছিল শ্রীলঙ্কা।

রবিবার দুবাইয়ে মোট ৭৩ ওভার বল করেছেন স্পিনাররা। আইসিসি পরিচালিত কোনও ওয়ান ডে টুর্নামেন্টে এটাই স্পিনারদের সবচেয়ে বেশি ওভার বল করার নজির।

ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক রোহিত। জিতলেন দুটি আইসিসি ট্রফি। শীর্ষে ধোনি। যিনি অধিনায়ক হিসাবে জিতেছিলেন তিনটি আইসিসি ট্রফি। ছবি - আইএনএস

ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক রোহিত। জিতলেন দুটি আইসিসি ট্রফি। শীর্ষে ধোনি। যিনি অধিনায়ক হিসাবে জিতেছিলেন তিনটি আইসিসি ট্রফি। ছবি – আইএনএস

(Feed Source: abplive.com)