ছাড়তে চেয়েছিলেন অভিনয়, বাবার কোন কথা অভিষেকের জীবনে ম্যাজিকের মতো করেছিল কাজ?

ছাড়তে চেয়েছিলেন অভিনয়, বাবার কোন কথা অভিষেকের জীবনে ম্যাজিকের মতো করেছিল কাজ?

কেরিয়ারের শুরু থেকেই পিতা আমিতাভ বচ্চনের সাথে তুলনা সহ্য করতে হয়েছে অভিষেক বচ্চনকে। অভিনেতা কেরিয়ারের প্রথম দিকে অনেক সংগ্রামও করেছেন, তাও তাঁর অনেক ছবিই বক্স অফিসে সফল হয়নি। একটা সময় এমনও এসেছিল যখন অভিষেক অভিনয় জগত থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই অমিতাভের একটি কথা ম্যাজিকের মতো কাজ করেছিল।

ক্যারিয়ারে সমস্যা

সম্প্রতি নয়নদীপকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, ‘আমি এমন এক পরিস্থিতিতে ছিলাম, যার বর্ণনা করতে পারব না আমি। কেরিয়ারের শুরুতে আমি অনেক কঠিন সময় পার করছিলাম। যতই চেষ্টা করি না কেন, আমি আমার লক্ষ্য অর্জন করতে পারছিলাম না। আমি যে মানদণ্ড নির্ধারণ করেছিলাম, তার সাথে কিছুই মিলছিল না।’

অমিতাভ কী বলেছিলেন

অভিনেতা বলেন, ‘আমার মনে আছে, এক রাতে আমি আমার বাবার কাছে গিয়ে বলেছিলাম যে আমার ভুল হয়েছে, যতই চেষ্টা করি না কেন কাজ হচ্ছে না। হয়তো এই অভিনয় জগত আমার জন্য নয়।

আমার কথা শুনে আমার বাবা বলেছিলেন, ‘আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে বলছি, একজন পিতা হিসেবে নয়। তোমাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমি জানি তুমি প্রতিটি ছবির সাথে উন্নতি করছো। ব্যর্থতা জীবনের অংশ এবং সকলকেই এর মধ্য দিয়ে যেতে হয়। ব্যর্থতা ছাড়া কখনও সফলতা আসে না। যদি তুমি শ্বাস নাও, তাহলে তোমাকে শ্বাসও ছাড়তে হবে। এটাই নিয়ম।’

অভিনেতাকে তাঁর পরিবারের সদস্যরা কখন তাঁকে সমর্থন করেছেন এবং উন্নতির জন্য উৎসাহিত করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিষেক বলেছেন, ‘প্রতিদিনই এমনটা হয়। এটা পিতামাতার দিক থেকেই শুরু হয়। তাঁরা আপনাকে নিয়ে সবসময় চিন্তা করেন। একজন অভিভাবক হিসেবে আমার মেয়ের ওপর পুরো আস্থা রাখা উচিত আমার। এইটুকুই তাঁকে এগিয়ে নিয়ে যাবে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

অভিষেকের ছবি প্রসঙ্গে

অভিষেক বর্তমানে ‘বি হ্যাপি’ ছবিতে অভিনয় করছেন, যেটি রেমো ডিসুজা পরিচালনা করছেন। ছবিতে তার সাথে নোরা ফাতেহি এবং ইনায়াত বর্মা অভিনয় করছেন। এই সিনেমায় অভিষেক একজন সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করেছেন।

(Feed Source: hindustantimes.com)