Viral Video: মহম্মদ রিজওয়ান কি অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি ‘চুরি’ করেছেন? ভাইরাল ভিডিও-র নেপথ্যের সত্যটা জেনে নিন

Viral Video: মহম্মদ রিজওয়ান কি অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি ‘চুরি’ করেছেন? ভাইরাল ভিডিও-র নেপথ্যের সত্যটা জেনে নিন

একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের। প্রথমে তাঁর ইংরাজি বলা নিয়ে তাঁকে ঠাট্টা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাড হগ। আর এবার রিজওয়ানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে বলিউড অভিনেত্রী এবং প্রযোজক অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি কপি করতে দেখা গিয়েছে। যা এক্স হ্যান্ডলে তাঁর ভক্তদের হতবাক করে দিয়েছে

ইসলামাবাদ: একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের। প্রথমে তাঁর ইংরাজি বলা নিয়ে তাঁকে ঠাট্টা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাড হগ। আর এবার রিজওয়ানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে বলিউড অভিনেত্রী এবং প্রযোজক অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি কপি করতে দেখা গিয়েছে। যা এক্স হ্যান্ডলে তাঁর ভক্তদের হতবাক করে দিয়েছে।

পাকিস্তানের টেস্ট ম্যাচের সাদা পোশাকে দেখা গিয়েছে রিজওয়ানকে। কারও সঙ্গে কথা বলছেন তিনি। দেখে মনে হচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছেন ওই ক্রিকেটার। তিনি বলেছিলেন যে, যাঁরা আপনাকে চেনেন, তাঁদের সকলের মনে আপনার একটা ভিন্ন রূপ বিদ্যমান। যে ভিডিওটি ৬ লক্ষ বার দেখা হয়েছে, সেটির সঙ্গে অ্যাটাচ করা ছিল অনুষ্কা শর্মার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট। এক্স-এ যিনি এটি পোস্ট করেছেন, তার ক্যাপশনে তিনি লিখেছেন, “কিছু না। শুধু অনুষ্কার ইনস্টা স্টোরি পড়ছেন রিজওয়ান।”

এটা দেখে রীতিমতো হতবাক হয়েছেন এক্স ব্যবহারকারীরা। সঙ্গে সঙ্গে এক্স-এর ইন-বিল্ট এআই চ্যাটবট Grok-কে প্রশ্ন করা হয় যে, “অনুষ্কা শর্মার কথা কি আদৌ চুরি করেছেন রিজওয়ান। এটা কি সত্য?” পোস্টদাতা সঙ্গে সঙ্গে রিজওয়ানের অন্য একটি ভিডিও পোস্ট করে এই প্রশ্নের জবাব দিয়েছেন। লিখেছেন, “এটা ১০০ শতাংশ সত্যি এবং আসল ভিডিও। আপনি এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করলেন?” তিনি আরও লিখেছেন যে, “আমি সত্যিই আঘাত পেলাম, আপনাকে আমার অনুভূতির বিষয়ে আরও সংবেদনশীল হতে হবে।” এখানেই শেষ নয়, @TheCovertIndian নামে ওই ব্যবহারকারী ‘লগান’ ছবির প্রেক্ষাপটে ভুবন এবং অধিনায়ক রাসেলের মধ্যে হওয়া একটি কথোপকথনও রচনা করেছেন।

এদিকে অনুষ্কা শর্মার পোস্টটি বেশ রহস্যজনক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে বিষয় নিয়ে পোস্ট করেছেন, সেটি হল, অন্যদের মনে আমাদের ভিন্ন ভিন্ন ছবি বা ভাবমূর্তি প্রতিষ্ঠিত থাকে। যেভাবে অন্যরা অর্থাৎ আমাদের পরিবার, ভাইবোন, সহকর্মী অথবা পড়শিরা আমাদের দেখেন, সেটা তাঁদের একে অপরের ভাবনার থেকে কিন্তু আলাদা হয়। আমাদের নিজেদের নিয়ে আমাদের মনে যে ছবি তৈরি হয়ে আছে, সেরকমটা কিন্তু অন্যদের মনে তৈরি হতে না-ও পারে।

আসলে বিসিসিআই-এর সাম্প্রতিক নীতি নিয়ে বেশ হতাশই হয়েছেন বিরাট কোহলি। কারণ বিসিসিআই-এর নতুন নীতি অনুযায়ী, বিদেশের টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিবারিক সময় বাঁধা থাকবে। আর সেটা নিয়েই বেশ হতাশ কিং কোহলি। তারপরেই স্ত্রী অনুষ্কা শর্মা এহেন পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

(Feed Source: news18.com)