প্রসঙ্গত এই Remote Desktop প্রোগ্রাম পাওয়া যায় Microsoft Store-এ। সেই কারণে ব্যবহারকারীদের এবার নতুন Windows অ্যাপ ব্যবহার করতে হবে।
সম্প্রতি Microsoft ঘোষণা করল যে, তারা Windows-এর জন্য Remote Desktop প্রোগ্রাম বন্ধ করতে চলেছে আগামী ২৭ মে ২০২৫ তারিখ থেকে। প্রসঙ্গত এই Remote Desktop প্রোগ্রাম পাওয়া যায় Microsoft Store-এ। সেই কারণে ব্যবহারকারীদের এবার নতুন Windows অ্যাপ ব্যবহার করতে হবে। এর ফলে তাঁরা Microsoft Dev Box, Azure Virtual Desktop এবং Windows 365-এর মতো পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন তাঁরা।
Remote Desktop-এ আসলে একাধিক উন্নত ফিচার আনছে Windows অ্যাপটি। এর মধ্যে অন্যতম হল ডায়নামিক ডিসপ্লে রেজোলিউশন, মাল্টি-মনিটর সাপোর্ট এবং একাধিক Windows পরিষেবার জন্য ইউনিফায়েড ইন্টারফেস। অ্যাডিশনাল বেনিফিটের মধ্যে থাকবে কাস্টোমাইজেবল হোম স্ক্রিন, সিমলেস অ্যাকাউন্ট স্যুইচিং, ডিভাইস রিডিরেকশন এবং মাইক্রোসফ্ট টিমসের জন্য উন্নত পারফরম্যান্স।
আগামী ২৭ মে-র সময়সীমা পার হয়ে গেলে Remote Desktop অ্যাপের মাধ্যমে করা Microsoft Dev Box, Azure Virtual Desktop এবং Windows 365-এর কানেকশন ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে অন্যান্য ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশনটির জন্য সাপোর্টও বন্ধ করে দেবে Microsoft। আর এই পরিবর্তনের ফলে যাঁরা Remote Desktop-এর উপর ভরসা করেন, তাঁদের নতুন Windows অ্যাপে যেতে হবে। এতে বাধাহীন ভাবে তাঁরা পরিষেবা পেতে থাকবেন।
আসছে নতুন Windows অ্যাপ:
অফিসিয়াল Microsoft ওয়েবসাইট অথবা Microsoft Store-এর মাধ্যমেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে Windows App। যখন Remote Desktop সার্ভিসের প্রয়োজন থাকা সত্ত্বেও Windows App-এর তরফে Remote Desktop Services-এর সুবিধা প্রদান করা হবে না, তখন টেম্পোরারি ফিক্স হিসেবে Remote Desktop Connection অথবা RemoteApp এবং Desktop Connection ব্যবহার করতে হবে। এমনটাই পরামর্শ দিচ্ছে Microsoft।
কারণ ফিচার গ্যাপ পূরণ করার জন্য ধারাবাহিক ভাবে চেষ্টা করে যাচ্ছে Microsoft। ব্যবহারকারীদের Windows App অ্যাপে জানা থাকা সমস্যা এবং বিধিনিষেধের তালিকা পর্যালোচনা করারও পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকী Remote Desktop অ্যাপ্লিকেশনটি কীভাবে সরাতে হবে, তার নির্দেশাবলীও প্রদান করা হয়েছে।
এটা বলা হচ্ছে যে, আইটি অ্যাডমিনিস্ট্রেটররা ইন্টারনাল ডকুমেন্টেশন আপডেট করবে। ব্যবহারকারীদের কাছেও এই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন পাঠানো হবে। সেই সঙ্গে Windows App-টি মসৃণ ভাবে অর্থাৎ কোনও বাধাবিপত্তি ছাড়াই অ্যাডপ্ট করা হয়েছে কি না, সেটাও নিশ্চিত করা হবে।
এতে প্রতিষ্ঠানগুলির এই পরিবর্তনটি করতেও সুবিধা হবে। রিমোট ওয়ার্কিং অভিজ্ঞতায় যাতে বিলম্ব না হয়, তার জন্য সমস্ত গ্রাহকের উদ্দেশ্যে একটি ব্লগ পোস্টের মাধ্যমে Microsoft-এর আবেদন, সময়সীমা ক্রমশই এগিয়ে আসছে। তাই সকলকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতেই হবে।
(Feed Source: news18.com)