সোনু সুদের স্ত্রী জখম পথ দুর্ঘটনায়, ভর্তি নাগপুরের হাসপাতালে, এখন কেমন রয়েছে সোনালি?

সোনু সুদের স্ত্রী জখম পথ দুর্ঘটনায়, ভর্তি নাগপুরের হাসপাতালে, এখন কেমন রয়েছে সোনালি?

Sonu Sood: পথ দুর্ঘটনায় জখম অভিনেতা সোনু সুদের স্ত্রী, প্রযোজক সোনালি সুদ। সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হয় সোনালি সুদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে সোনালির সঙ্গে তাঁর বোন এবং বোনের ছেলেও ছিলেন। সোনালির বোনের ছেলেই গাড়িটি চালাচ্ছিলেন। আহত সোনালি সুদ নাগপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই নাগপুরে পৌঁছে গিয়েছেন সোনু সুদ। সংবাদ মাধ্যমকে সোনু জানিয়েছেন, সোনালি বিপন্মুক্ত এবং তাঁর আঘাত গুরুতর নয়। তবে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।

(Feed Source: abplive.com)